শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

প্রধানমন্ত্রীকে দেখতে ফটিকছড়িতে ভিড়, সদর দপ্তর নিয়ে নতুন আশা

ফাইল ছবি

বাঁশখালীর কর্মসূচি শেষে রোববার দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিএনবি মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় তার যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রোববার (৯ আগস্ট) সকাল থেকেই পেলাগাজী সিএনবি মাঠ ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ দল তল্লাশি চালায় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিএনবি মাঠ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নেমেছে। স্থানীয়রা জানান, এতদিন গণমাধ্যমে দেখলেও এখন স্বচক্ষে দেখার সুযোগ পেয়ে তারা আনন্দিত। প্রধানমন্ত্রীর আগমনের পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর নিয়ে উত্তরাঞ্চলের মানুষের মাঝে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, গণশুনানির সুপারিশ অনুযায়ী নারায়ণহাটের উত্তরে যৌক্তিক ও সহজ যোগাযোগ সমৃদ্ধ স্থানে নতুন উপজেলার সদর দপ্তর স্থাপন করতে হবে। এতে প্রশাসনিক সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজে পৌঁছে যাবে।

স্থানীয় বাসিন্দা রাজিব হোসেন ও রবিউল হাসান তানজিম জানান, নতুন উপজেলার সঙ্গে দক্ষিণের এলাকা যুক্ত করা নিয়ে অসন্তোষ রয়েছে। উত্তরাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর ভোগান্তি দূর করতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সদর দপ্তর নির্ধারণে প্রধানমন্ত্রীর কাছে কার্যকর ও জনবান্ধব সিদ্ধান্তের প্রত্যাশা করছেন তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১৮০

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের কারণে বন্যার আশঙ্কা

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ, তদন্তের দাবি ভুক্তভোগী দের

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

গাইবান্ধা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পানির সংকট, চরম দুর্ভোগে বাসিন্দারা

কুড়ি বছর পেরিয়ে গেল চঞ্চল চৌধুরীর দাম্পত্য জীবন

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে ফটিকছড়িতে ভিড়, সদর দপ্তর নিয়ে নতুন আশা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বাঁশখালীর কর্মসূচি শেষে রোববার দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিএনবি মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় তার যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রোববার (৯ আগস্ট) সকাল থেকেই পেলাগাজী সিএনবি মাঠ ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ দল তল্লাশি চালায় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিএনবি মাঠ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নেমেছে। স্থানীয়রা জানান, এতদিন গণমাধ্যমে দেখলেও এখন স্বচক্ষে দেখার সুযোগ পেয়ে তারা আনন্দিত। প্রধানমন্ত্রীর আগমনের পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর নিয়ে উত্তরাঞ্চলের মানুষের মাঝে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, গণশুনানির সুপারিশ অনুযায়ী নারায়ণহাটের উত্তরে যৌক্তিক ও সহজ যোগাযোগ সমৃদ্ধ স্থানে নতুন উপজেলার সদর দপ্তর স্থাপন করতে হবে। এতে প্রশাসনিক সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজে পৌঁছে যাবে।

স্থানীয় বাসিন্দা রাজিব হোসেন ও রবিউল হাসান তানজিম জানান, নতুন উপজেলার সঙ্গে দক্ষিণের এলাকা যুক্ত করা নিয়ে অসন্তোষ রয়েছে। উত্তরাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর ভোগান্তি দূর করতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সদর দপ্তর নির্ধারণে প্রধানমন্ত্রীর কাছে কার্যকর ও জনবান্ধব সিদ্ধান্তের প্রত্যাশা করছেন তারা।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒