বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ

ছবিঃ সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে পরিবেশ অধিদপ্তর। ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নির্ধারিত শব্দমাত্রা মেনে চলার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গত ৪ আগস্ট প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে এলাকাভেদে শব্দের সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করা হয়েছে। নিরব এলাকায় সর্বোচ্চ ৪০ ডেসিবল এবং শিল্প এলাকায় ৭৫ ডেসিবল পর্যন্ত শব্দের অনুমতি রয়েছে। নির্ধারিত সীমার বেশি শব্দ সৃষ্টি করা যাবে না।

বিধিমালা অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া জনসমাগমস্থলে উচ্চশব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহার করা নিষিদ্ধ। অনুমতি মিললেও শব্দের মাত্রা সর্বোচ্চ ৯০ ডেসিবলের মধ্যে রাখতে হবে এবং এসব যন্ত্র পাঁচ ঘণ্টার বেশি ব্যবহার করা যাবে না। রাত ১১টার পর এ ধরনের যন্ত্র ব্যবহারেরও অনুমতি থাকবে না।

এ ছাড়া নির্ধারিত সীমার বেশি শব্দ উৎপন্নকারী হর্ন তৈরি, আমদানি, মজুদ, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নিরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এসব এলাকায় পটকা, আতশবাজি কিংবা অন্য কোনো মাধ্যমে শব্দদূষণও করা যাবে না।

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে উচ্চ শব্দ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বনাঞ্চলে বনভোজন আয়োজন এবং উচ্চশব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। নির্মাণকাজের জন্যও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। আবাসিক এলাকার শেষ সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নির্মাণযন্ত্র ব্যবহার বা পরিচালনা করা যাবে না।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বিধিনিষেধ অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে শব্দদূষন প্রত্যক্ষ করলে ট্রাফিক সার্জেন্ট বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন।

শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নতুন বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে পরিবেশ অধিদপ্তর। ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নির্ধারিত শব্দমাত্রা মেনে চলার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গত ৪ আগস্ট প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে এলাকাভেদে শব্দের সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করা হয়েছে। নিরব এলাকায় সর্বোচ্চ ৪০ ডেসিবল এবং শিল্প এলাকায় ৭৫ ডেসিবল পর্যন্ত শব্দের অনুমতি রয়েছে। নির্ধারিত সীমার বেশি শব্দ সৃষ্টি করা যাবে না।

বিধিমালা অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া জনসমাগমস্থলে উচ্চশব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহার করা নিষিদ্ধ। অনুমতি মিললেও শব্দের মাত্রা সর্বোচ্চ ৯০ ডেসিবলের মধ্যে রাখতে হবে এবং এসব যন্ত্র পাঁচ ঘণ্টার বেশি ব্যবহার করা যাবে না। রাত ১১টার পর এ ধরনের যন্ত্র ব্যবহারেরও অনুমতি থাকবে না।

এ ছাড়া নির্ধারিত সীমার বেশি শব্দ উৎপন্নকারী হর্ন তৈরি, আমদানি, মজুদ, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নিরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এসব এলাকায় পটকা, আতশবাজি কিংবা অন্য কোনো মাধ্যমে শব্দদূষণও করা যাবে না।

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে উচ্চ শব্দ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বনাঞ্চলে বনভোজন আয়োজন এবং উচ্চশব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। নির্মাণকাজের জন্যও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। আবাসিক এলাকার শেষ সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নির্মাণযন্ত্র ব্যবহার বা পরিচালনা করা যাবে না।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বিধিনিষেধ অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে শব্দদূষন প্রত্যক্ষ করলে ট্রাফিক সার্জেন্ট বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন।

শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নতুন বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন