শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

এক বছরের জন্য ধারে বোরহ্যাম উডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ উইঙ্গার।

ফুলহ্যাম ফুটবল ক্লাব থেকে ধারে বোরহ্যাম উডে ফারহান

ফুলহ্যাম সিনিয়র দলে খেলার সম্ভাবনার গুঞ্জনের মধ্যে এলো নতুন খবর। বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ যোগ দিলেন ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে। নিজেদের ওয়েবসাইটে ফারহানের এক বছরের জন্য ধারে বোরহ্যাম উডে যাওয়ার খবর শুক্রবার দিয়েছে ফুলহ্যাম। ১৯ বছর বয়সী এই তরুণের জন্য শুভকামনাও জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। বোরহ্যাম উড গত মৌসুমে ন্যাশনাল লিগ প্লে-অফ ফাইনালে উঠেছিল এবং শনিবার ট্যামওয়ার্থের বিপক্ষে ঘরের মাঠে তাদের নতুন মৌসুম শুরু করবে। ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে খেলে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে তিনি পান জালের দেখা। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই, পিএলটু-এর গত নভেম্বরের সেরা খেলোয়াড় হন তিনি। বয়সভিত্তিক দলটির হয়ে ওই সময়ে দুই ম্যাচ খেলে করেন তিন গোল। ফুলহ্যামের প্রাক-মৌসুমের প্রস্তুতি নেওয়া দলের সঙ্গী হয়েছিলেন ফারহান। নরিচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মূল দলের হয়ে প্রথমবার খেলতে নামেন। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও খেলেন। ফলে, ফুলহ্যামের মূল দলের হয়ে তার প্রতিযোগিতামূলক ফুটবলে পা পড়ার সম্ভাবনা জোরাল হয়। কিন্তু এরমধ্যে তিনি ধারে যাচ্ছেন বোরহ্যাম উডে। ফারহানকে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফুলহ্যাম ফুটবল ক্লাব থেকে ধারে বোরহ্যাম উডে ফারহান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
ফুলহ্যাম সিনিয়র দলে খেলার সম্ভাবনার গুঞ্জনের মধ্যে এলো নতুন খবর। বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ যোগ দিলেন ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে। নিজেদের ওয়েবসাইটে ফারহানের এক বছরের জন্য ধারে বোরহ্যাম উডে যাওয়ার খবর শুক্রবার দিয়েছে ফুলহ্যাম। ১৯ বছর বয়সী এই তরুণের জন্য শুভকামনাও জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। বোরহ্যাম উড গত মৌসুমে ন্যাশনাল লিগ প্লে-অফ ফাইনালে উঠেছিল এবং শনিবার ট্যামওয়ার্থের বিপক্ষে ঘরের মাঠে তাদের নতুন মৌসুম শুরু করবে। ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে খেলে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে তিনি পান জালের দেখা। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই, পিএলটু-এর গত নভেম্বরের সেরা খেলোয়াড় হন তিনি। বয়সভিত্তিক দলটির হয়ে ওই সময়ে দুই ম্যাচ খেলে করেন তিন গোল। ফুলহ্যামের প্রাক-মৌসুমের প্রস্তুতি নেওয়া দলের সঙ্গী হয়েছিলেন ফারহান। নরিচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মূল দলের হয়ে প্রথমবার খেলতে নামেন। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও খেলেন। ফলে, ফুলহ্যামের মূল দলের হয়ে তার প্রতিযোগিতামূলক ফুটবলে পা পড়ার সম্ভাবনা জোরাল হয়। কিন্তু এরমধ্যে তিনি ধারে যাচ্ছেন বোরহ্যাম উডে। ফারহানকে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒