বন্ধ করুন
ফুলহ্যাম ফুটবল ক্লাব থেকে ধারে বোরহ্যাম উডে ফারহান
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ফুলহ্যাম ফুটবল ক্লাব থেকে ধারে বোরহ্যাম উডে ফারহান

এক বছরের জন্য ধারে বোরহ্যাম উডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ উইঙ্গার।

মহাকল্লোল স্পোর্টস ডেস্ক
মহাকল্লোল স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ প্রিন্ট:
ফুলহ্যাম ফুটবল ক্লাব থেকে ধারে বোরহ্যাম উডে ফারহান
ফুলহ্যাম ফুটবল ক্লাব থেকে ধারে বোরহ্যাম উডে ফারহান
Featured Image ফুলহ্যাম সিনিয়র দলে খেলার সম্ভাবনার গুঞ্জনের মধ্যে এলো নতুন খবর। বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ যোগ দিলেন ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে। নিজেদের ওয়েবসাইটে ফারহানের এক বছরের জন্য ধারে বোরহ্যাম উডে যাওয়ার খবর শুক্রবার দিয়েছে ফুলহ্যাম। ১৯ বছর বয়সী এই তরুণের জন্য শুভকামনাও জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। বোরহ্যাম উড গত মৌসুমে ন্যাশনাল লিগ প্লে-অফ ফাইনালে উঠেছিল এবং শনিবার ট্যামওয়ার্থের বিপক্ষে ঘরের মাঠে তাদের নতুন মৌসুম শুরু করবে। ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে খেলে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে তিনি পান জালের দেখা। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই, পিএলটু-এর গত নভেম্বরের সেরা খেলোয়াড় হন তিনি। বয়সভিত্তিক দলটির হয়ে ওই সময়ে দুই ম্যাচ খেলে করেন তিন গোল। ফুলহ্যামের প্রাক-মৌসুমের প্রস্তুতি নেওয়া দলের সঙ্গী হয়েছিলেন ফারহান। নরিচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মূল দলের হয়ে প্রথমবার খেলতে নামেন। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও খেলেন। ফলে, ফুলহ্যামের মূল দলের হয়ে তার প্রতিযোগিতামূলক ফুটবলে পা পড়ার সম্ভাবনা জোরাল হয়। কিন্তু এরমধ্যে তিনি ধারে যাচ্ছেন বোরহ্যাম উডে। ফারহানকে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।