বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

রাজবাড়ীতে বিরল বিদেশি সাবমেশিনগান ও পিস্তলসহ গ্রেফতার ২

রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিরল বিদেশি স্টার্লিং সাবমেশিনগান এবং একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মোমিন মোল্লা ও হাসান আলী বিশ্বাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই সর্বহারা পার্টির মঞ্জু-জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোমিন মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান জানান, মোমিন মোল্লা প্রায় এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন এবং আগামী ১৩ আগস্ট তার পুনরায় বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল। উদ্ধার হওয়া স্টার্লিং সাবমেশিনগানটি অত্যন্ত বিরল ধরনের অস্ত্র বলেও উল্লেখ করেন তিনি।

একই দিন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। ওই গ্রুপের নেতা মঞ্জু-জাহাঙ্গীরকে গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে বিরল বিদেশি সাবমেশিনগান ও পিস্তলসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিরল বিদেশি স্টার্লিং সাবমেশিনগান এবং একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মোমিন মোল্লা ও হাসান আলী বিশ্বাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই সর্বহারা পার্টির মঞ্জু-জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোমিন মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান জানান, মোমিন মোল্লা প্রায় এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন এবং আগামী ১৩ আগস্ট তার পুনরায় বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল। উদ্ধার হওয়া স্টার্লিং সাবমেশিনগানটি অত্যন্ত বিরল ধরনের অস্ত্র বলেও উল্লেখ করেন তিনি।

একই দিন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। ওই গ্রুপের নেতা মঞ্জু-জাহাঙ্গীরকে গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাজবাড়ীতে বিরল বিদেশি সাবমেশিনগান ও পিস্তলসহ গ্রেফতার ২
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন