বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সাড়ে ৩ লাখ টাকার অভাবে অনিশ্চিত ৮ বছরের কলির জীবন।

অসুস্থ কলি

টাকার অভাবে থমকে গেছে আট বছরের শিশু মাহমুদ কলি সায়ানের চিকিৎসা। দুর্ঘটনায় মাথার খুলির অংশ হারিয়ে সে এখন জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে। হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে তার খুলির হাড়, যা অস্ত্রোপচারের মাধ্যমে পুনরায় প্রতিস্থাপন করার কথা ছিল। তবে প্রয়োজনীয় অর্থ না থাকায় পার হয়ে যাচ্ছে অস্ত্রোপচারের নির্ধারিত সময়। একমাত্র সন্তানের চিকিৎসা খরচ যোগাতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন হতদরিদ্র মা-বাবা। ​পারিবারিক সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন ফয়সাল আহম্মেদ ও মাহমুদা আক্তার দম্পতি। ফয়সাল পেশায় একজন চালক এবং স্ত্রী মাহমুদা টঙ্গীর একটি পোশাক কারখানায় কোয়ালিটি পরিদর্শক হিসেবে কর্মরত। গত বছরের ২৫ ডিসেম্বর আশুলিয়ার নিরিবিলি এলাকায় দাদির সঙ্গে চার তলা বাড়ির ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় শিশু কলি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ​সে সময় চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে কলির মাথার ওপরের অংশের খুলির হাড় খুলে তা বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করেন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রথম অস্ত্রোপচারের কয়েক মাসের মধ্যে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে সেই হাড় পুনরায় বসাতে হবে। কিন্তু প্রথম ধাপের চিকিৎসাতেই পরিবারটির সঞ্চিত সব অর্থ শেষ হয়ে যায়। ​আবেগাপ্লুত কণ্ঠে কলির মা মাহমুদা আক্তার বলেন, "ডাক্তার বলেছেন দ্রুত মাথার হাড় প্রতিস্থাপন না করলে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। এই অস্ত্রোপচারের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমাদের সব সঞ্চয় শেষ। আমরা একদম নিঃস্ব হয়ে পড়েছি। এত টাকা এখন কোথা থেকে জোগাড় করব বুঝে উঠতে পারছি না। ​কলির বাবা ফয়সাল আহম্মেদ জানান, দুর্ঘটনার পর থেকেই তারা মেয়ের চিকিৎসার সুবিধার্থে সাভার এনাম মেডিকেলের পাশে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকছেন। বর্তমানে প্রতিদিন শুধু ওষুধের পেছনেই খরচ হচ্ছে প্রায় ৬০০ টাকা। এর পাশাপাশি সেকশন মেশিন, অক্সিজেন ও চিকিৎসাসামগ্রী বাবদ প্রতি মাসে প্রায় ১৫ হাজার টাকা গুনতে হচ্ছে। ​মেয়ের এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খাওয়া এই অসহায় পিতা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাড়ে ৩ লাখ টাকার অভাবে অনিশ্চিত ৮ বছরের কলির জীবন।

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

টাকার অভাবে থমকে গেছে আট বছরের শিশু মাহমুদ কলি সায়ানের চিকিৎসা। দুর্ঘটনায় মাথার খুলির অংশ হারিয়ে সে এখন জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে। হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে তার খুলির হাড়, যা অস্ত্রোপচারের মাধ্যমে পুনরায় প্রতিস্থাপন করার কথা ছিল। তবে প্রয়োজনীয় অর্থ না থাকায় পার হয়ে যাচ্ছে অস্ত্রোপচারের নির্ধারিত সময়। একমাত্র সন্তানের চিকিৎসা খরচ যোগাতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন হতদরিদ্র মা-বাবা। ​পারিবারিক সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন ফয়সাল আহম্মেদ ও মাহমুদা আক্তার দম্পতি। ফয়সাল পেশায় একজন চালক এবং স্ত্রী মাহমুদা টঙ্গীর একটি পোশাক কারখানায় কোয়ালিটি পরিদর্শক হিসেবে কর্মরত। গত বছরের ২৫ ডিসেম্বর আশুলিয়ার নিরিবিলি এলাকায় দাদির সঙ্গে চার তলা বাড়ির ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় শিশু কলি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ​সে সময় চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে কলির মাথার ওপরের অংশের খুলির হাড় খুলে তা বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করেন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রথম অস্ত্রোপচারের কয়েক মাসের মধ্যে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে সেই হাড় পুনরায় বসাতে হবে। কিন্তু প্রথম ধাপের চিকিৎসাতেই পরিবারটির সঞ্চিত সব অর্থ শেষ হয়ে যায়। ​আবেগাপ্লুত কণ্ঠে কলির মা মাহমুদা আক্তার বলেন, "ডাক্তার বলেছেন দ্রুত মাথার হাড় প্রতিস্থাপন না করলে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। এই অস্ত্রোপচারের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমাদের সব সঞ্চয় শেষ। আমরা একদম নিঃস্ব হয়ে পড়েছি। এত টাকা এখন কোথা থেকে জোগাড় করব বুঝে উঠতে পারছি না। ​কলির বাবা ফয়সাল আহম্মেদ জানান, দুর্ঘটনার পর থেকেই তারা মেয়ের চিকিৎসার সুবিধার্থে সাভার এনাম মেডিকেলের পাশে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকছেন। বর্তমানে প্রতিদিন শুধু ওষুধের পেছনেই খরচ হচ্ছে প্রায় ৬০০ টাকা। এর পাশাপাশি সেকশন মেশিন, অক্সিজেন ও চিকিৎসাসামগ্রী বাবদ প্রতি মাসে প্রায় ১৫ হাজার টাকা গুনতে হচ্ছে। ​মেয়ের এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খাওয়া এই অসহায় পিতা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সাড়ে ৩ লাখ টাকার অভাবে অনিশ্চিত ৮ বছরের কলির জীবন।
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন