বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

দায়িত্ব পালনকালে লাঠিচার্জ ও মাথায় আঘাত: বিচার ও ক্ষতিপূরণ চান সাংবাদিক অভি খায়রুল।

ফাইল ফটো

মার্চ টু ঢাকা’ কর্মসূচি চলাকালে সাভারে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হামলা ও মারাত্মক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন দৈনিক লোকালয় মাল্টিমিডিয়ার স্পেশাল করেসপন্ডেন্ট এবং সিএনআই নিউজ টুয়েন্টিফোরের ডিজিটাল ডেস্ক ইনচার্জ সাংবাদিক অভি খায়রুল। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং হারিয়ে যাওয়া সাংবাদিকতার সরঞ্জাম ফেরতসহ উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। অভি খায়রুলের ভাষ্যমতে, গত ৪ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল থানার দিকে অগ্রসর হয়। মিছিলটি সাভার থানা স্ট্যান্ড ও এনাম মেডিকেল কলেজ এলাকা অতিক্রম করে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে সাভার মডেল থানা পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় তিনি সংবাদকর্মী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। ​তিনি অভিযোগ করেন, গলায় পরিচয়পত্র এবং হাতে ক্যামেরা, মোবাইল ফোন ও মাইক্রোফোন থাকা সত্ত্বেও পুলিশ সদস্যরা তার ওপর চড়াও হয়। লাঠিচার্জ, লাথি ও রাইফেলের বাট দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে আঘাতের চোটে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আবারও তার মাথায় রাইফেল দিয়ে আঘাত করা হয়, এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মাথায় ১০টি সেলাই দেন। হামলার ঘটনার পর থেকে তার ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোন, মাইক্রোফোন ও প্রাতিষ্ঠানিক লোগোসহ অন্যান্য সরঞ্জাম গায়েব রয়েছে। পুলিশ সদস্যরা এসব সরঞ্জাম নিয়ে গেছে বলে তার অভিযোগ। এসব মালামাল ফেরত এবং সরকারিভাবে ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ দাবি করে অভি খায়রুল বলেন, “সত্য সংবাদ তুলে ধরার দায়িত্ববোধ থেকেই কাজ করেছি। এ ঘটনার বিনিময়ে আমি কোনো আর্থিক সুবিধা বা সনদ গ্রহণ করিনি। সত্য প্রকাশ করা যদি অপরাধ হয়, ওই একই সময়ে সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলা ও গুলিতে আরও কয়েকজন সংবাদকর্মী আহত হন। তাঁদের মধ্যে মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক সৈয়দ হাসিব ও নিউজ গার্ডেনের সম্পাদক ওমর ফারুক উল্লেখযোগ্য। এছাড়া সাভার প্রেসক্লাবের সহকারী সদস্য মনজয় মারাত্মক আহত হন এবং পরবর্তীতে চিকিৎসার অংশ হিসেবে তার একটি হাত কেটে ফেলতে হয়। ​সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, আন্দোলন চলাকালে সাভারে দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের ওপর বারবার হামলা, মারধর, গুলি চালানো এবং সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পরও নির্যাতনের মাত্রা কমানো হয়নি। সাংবাদিক সমাজ অবিলম্বে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং স্বাধীনভাবে সাংবাদিকতা করার নিরাপদ পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দায়িত্ব পালনকালে লাঠিচার্জ ও মাথায় আঘাত: বিচার ও ক্ষতিপূরণ চান সাংবাদিক অভি খায়রুল।

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

মার্চ টু ঢাকা’ কর্মসূচি চলাকালে সাভারে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হামলা ও মারাত্মক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন দৈনিক লোকালয় মাল্টিমিডিয়ার স্পেশাল করেসপন্ডেন্ট এবং সিএনআই নিউজ টুয়েন্টিফোরের ডিজিটাল ডেস্ক ইনচার্জ সাংবাদিক অভি খায়রুল। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং হারিয়ে যাওয়া সাংবাদিকতার সরঞ্জাম ফেরতসহ উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। অভি খায়রুলের ভাষ্যমতে, গত ৪ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল থানার দিকে অগ্রসর হয়। মিছিলটি সাভার থানা স্ট্যান্ড ও এনাম মেডিকেল কলেজ এলাকা অতিক্রম করে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে সাভার মডেল থানা পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় তিনি সংবাদকর্মী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত থেকে ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। ​তিনি অভিযোগ করেন, গলায় পরিচয়পত্র এবং হাতে ক্যামেরা, মোবাইল ফোন ও মাইক্রোফোন থাকা সত্ত্বেও পুলিশ সদস্যরা তার ওপর চড়াও হয়। লাঠিচার্জ, লাথি ও রাইফেলের বাট দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে আঘাতের চোটে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আবারও তার মাথায় রাইফেল দিয়ে আঘাত করা হয়, এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মাথায় ১০টি সেলাই দেন। হামলার ঘটনার পর থেকে তার ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোন, মাইক্রোফোন ও প্রাতিষ্ঠানিক লোগোসহ অন্যান্য সরঞ্জাম গায়েব রয়েছে। পুলিশ সদস্যরা এসব সরঞ্জাম নিয়ে গেছে বলে তার অভিযোগ। এসব মালামাল ফেরত এবং সরকারিভাবে ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ দাবি করে অভি খায়রুল বলেন, “সত্য সংবাদ তুলে ধরার দায়িত্ববোধ থেকেই কাজ করেছি। এ ঘটনার বিনিময়ে আমি কোনো আর্থিক সুবিধা বা সনদ গ্রহণ করিনি। সত্য প্রকাশ করা যদি অপরাধ হয়, ওই একই সময়ে সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলা ও গুলিতে আরও কয়েকজন সংবাদকর্মী আহত হন। তাঁদের মধ্যে মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক সৈয়দ হাসিব ও নিউজ গার্ডেনের সম্পাদক ওমর ফারুক উল্লেখযোগ্য। এছাড়া সাভার প্রেসক্লাবের সহকারী সদস্য মনজয় মারাত্মক আহত হন এবং পরবর্তীতে চিকিৎসার অংশ হিসেবে তার একটি হাত কেটে ফেলতে হয়। ​সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, আন্দোলন চলাকালে সাভারে দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের ওপর বারবার হামলা, মারধর, গুলি চালানো এবং সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পরও নির্যাতনের মাত্রা কমানো হয়নি। সাংবাদিক সমাজ অবিলম্বে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং স্বাধীনভাবে সাংবাদিকতা করার নিরাপদ পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানিয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দায়িত্ব পালনকালে লাঠিচার্জ ও মাথায় আঘাত: বিচার ও ক্ষতিপূরণ চান সাংবাদিক অভি খায়রুল।
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন