বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

কর্মে অবহেলা আমানতের খেয়ানত: ইসলামে কঠোর হুঁশিয়ারি

ইসলাম শ্রমকে কেবল জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে দেখে না, বরং এটিকে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। একজন মানুষ তার কর্মক্ষেত্রে যে দায়িত্ব পালন করেন, তা যদি সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন, তবে তিনি মহান আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করেন। ইসলামে যেমন শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয়েছে, তেমনি দায়িত্ব পালনে অবহেলা ও ফাঁকিবাজিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ইসলামী বিধান অনুযায়ী, একজন শ্রমিকের প্রধান কর্তব্য হলো চুক্তির শর্ত মেনে নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পাদন করা। কাজের সময় বজায় রাখা, কাজের মান রক্ষা এবং সততা বজায় রাখা শ্রমিকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন, যে সুন্দরভাবে কাজ সম্পন্ন করে।’ (সহিহুল জামে ১৮৯১) — এই হাদিস থেকে কর্মের মান ও নিষ্ঠার গুরুত্ব স্পষ্ট হয়।

তবে বর্তমান সময়ে কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলার প্রবণতা লক্ষ্য করা যায়। অনেকেই নির্ধারিত কাজ ঠিকভাবে না করেও উপস্থিতির খাতায় স্বাক্ষর করে পূর্ণ বেতন গ্রহণ করেন। ইসলামী শরীয়ত অনুযায়ী, এটি আমানতের খেয়ানত এবং অন্যের অধিকার নষ্ট করার শামিল। কাজে ফাঁকি দিয়ে অর্জিত অর্থ বা বেতন পরকালে ভয়াবহ বিচারের সম্মুখীন করতে পারে।

পক্ষান্তরে, যারা সততার সঙ্গে দায়িত্ব পালন করেন তাদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন শ্রেণির লোককে দ্বিগুণ সওয়াব প্রদান করা হবে। তাদের মধ্যে এক শ্রেণি হলো ওই শ্রমিক, যে নিজের মালিকের হক আদায় করে এবং আল্লাহর হকও আদায় করে।’ (মিশকাতুল মাসাবিহ ১১)। প্রতিটি শ্রমিকের উচিত নিজের পেশাগত দায়িত্বকে একটি পবিত্র 'আমানত' হিসেবে গ্রহণ করা। সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করলে যেমন দুনিয়ায় রিজিকে বরকত আসবে, তেমনি আখেরাতেও মিলবে মহান পুরস্কার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কর্মে অবহেলা আমানতের খেয়ানত: ইসলামে কঠোর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ইসলাম শ্রমকে কেবল জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে দেখে না, বরং এটিকে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। একজন মানুষ তার কর্মক্ষেত্রে যে দায়িত্ব পালন করেন, তা যদি সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন, তবে তিনি মহান আল্লাহর কাছে উচ্চ মর্যাদা লাভ করেন। ইসলামে যেমন শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয়েছে, তেমনি দায়িত্ব পালনে অবহেলা ও ফাঁকিবাজিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ইসলামী বিধান অনুযায়ী, একজন শ্রমিকের প্রধান কর্তব্য হলো চুক্তির শর্ত মেনে নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পাদন করা। কাজের সময় বজায় রাখা, কাজের মান রক্ষা এবং সততা বজায় রাখা শ্রমিকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন, যে সুন্দরভাবে কাজ সম্পন্ন করে।’ (সহিহুল জামে ১৮৯১) — এই হাদিস থেকে কর্মের মান ও নিষ্ঠার গুরুত্ব স্পষ্ট হয়।

তবে বর্তমান সময়ে কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলার প্রবণতা লক্ষ্য করা যায়। অনেকেই নির্ধারিত কাজ ঠিকভাবে না করেও উপস্থিতির খাতায় স্বাক্ষর করে পূর্ণ বেতন গ্রহণ করেন। ইসলামী শরীয়ত অনুযায়ী, এটি আমানতের খেয়ানত এবং অন্যের অধিকার নষ্ট করার শামিল। কাজে ফাঁকি দিয়ে অর্জিত অর্থ বা বেতন পরকালে ভয়াবহ বিচারের সম্মুখীন করতে পারে।

পক্ষান্তরে, যারা সততার সঙ্গে দায়িত্ব পালন করেন তাদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন শ্রেণির লোককে দ্বিগুণ সওয়াব প্রদান করা হবে। তাদের মধ্যে এক শ্রেণি হলো ওই শ্রমিক, যে নিজের মালিকের হক আদায় করে এবং আল্লাহর হকও আদায় করে।’ (মিশকাতুল মাসাবিহ ১১)। প্রতিটি শ্রমিকের উচিত নিজের পেশাগত দায়িত্বকে একটি পবিত্র 'আমানত' হিসেবে গ্রহণ করা। সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করলে যেমন দুনিয়ায় রিজিকে বরকত আসবে, তেমনি আখেরাতেও মিলবে মহান পুরস্কার।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কর্মে অবহেলা আমানতের খেয়ানত: ইসলামে কঠোর হুঁশিয়ারি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন