বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মধুমাসের পুষ্টিগুণে ভরা গ্রীষ্মকালীন ফলের সমাহার

বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল বা গরমকাল হিসেবে পরিচিত হলেও, ফলের বিবেচনায় এটি মধুঋতু। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস, যখন আমাদের দেশে আম, জাম, কাঁঠাল, কলা, বেল, আনারস, বাঙ্গি, আমলকীসহ নানান ধরনের ফলের বিপুল সমারোহ ঘটে। এসব ফল শুধু খাদ্যের যোগানই দেয় না, বরং মানবদেহের জন্য অপরিহার্য পুষ্টিও সরবরাহ করে।

গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল আম কাঁচা-পাকা উভয় অবস্থাতেই শরীরের জন্য উপকারী। পাকা আম ভিটামিন ‘এ’ সমৃদ্ধ এবং এতে ভিটামিন বি ও সি, খনিজ লবণ, ক্যালসিয়াম ও প্রচুর খাদ্যশক্তি থাকে। আমের ক্যারোটিনয়েড কোলন ও ত্বকের ক্যানসারের ঝুঁকি কমানো, চোখ সুস্থ রাখা এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

বাংলাদেশের সুপরিচিত ফল জামে প্রচুর ভিটামিন সি ও আয়রন থাকে, যা রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি সর্দি-কাশি, হজমের গণ্ডগোল এবং বাতের অসুখেও উপকারী। জামের ভিটামিন এ চোখ ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

পৃথিবীর বৃহত্তম ফল কাঁঠাল অত্যন্ত শক্তিদায়ক ও পুষ্টি সমৃদ্ধ। এতে শর্করা, প্রোটিন, ভিটামিন সি, বি, পটাশিয়াম, থায়ামিন, রিবোফাভিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনসহ বিভিন্ন পুষ্টি উপাদান বিদ্যমান। কাঁঠালের বীজও পুষ্টিমানের দিক থেকে সমৃদ্ধ এবং সবজি হিসেবে জনপ্রিয়।

গ্রীষ্মকালীন মিষ্টি ও রসালো ফল লিচুতে রয়েছে শর্করা, প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন সি। এর বি ভিটামিন বিপাক ক্রিয়া ত্বরান্বিত করে এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। লিচুর খাদ্য-আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগপ্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

আনারস একটি সুস্বাদু ও ভিটামিন সি সমৃদ্ধ ফল, যা শক্তি বাড়ায়, কফ নিরাময়ে সহায়ক এবং হজম বৃদ্ধি করে। এতে থাকা প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

হলুদ রঙের ক্যারোটিনযুক্ত বাঙ্গি মিষ্টি ও পুষ্টিকর একটি ফল। এর জুস ওজন কমাতে সহায়ক এবং মূত্র ও মূত্রথলির প্রদাহ রোধ করে। বাঙ্গি কোষ্ঠবদ্ধতা, অ্যাসিডিটি ও পেপটিক আলসারেও কার্যকর।

ফলের জগতে বৃহৎ আকৃতির তরমুজ গরমে শরীর ঠান্ডা রাখতে অতুলনীয়। এতে প্রায় ৯২ ভাগ পানি থাকায় সহজেই পানির তৃষ্ণা মেটে। তরমুজে থাকা অ্যামাইনো এসিড রক্তের স্বাভাবিক কার্যপ্রণালী বজায় রাখে এবং এতে প্রচুর ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকায় চোখ ভালো থাকে।

সারা বছর পাওয়া গেলেও গরমকালে বেলের চাহিদা বেশি দেখা যায়। এতে প্রচুর শর্করা, প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ আছে। বেলের শরবত প্রাণ জুড়ায় এবং এটি কোষ্ঠকাঠিন্য ও আমাশয় সারাতে উপকারী।

রসালো ও হালকা মিষ্টি জামরুল গ্রীষ্মকালেই পাওয়া যায়। এটি ভিটামিন বি-২ সমৃদ্ধ ফল, যাতে জলীয় অংশ বেশি থাকায় ক্যালরি ও শর্করা কম। তাই ডায়াবেটিস রোগীরা এটি বেশি খেতে পারেন এবং এটি রক্তে সোডিয়াম কমাতেও সাহায্য করে।

কামরাঙা একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন ও বারোমাসি টক-মিষ্টি ফল, যা দেখতে পাঁচ কোণা তারার মতো। এটি ভিটামিন সি, এ এবং অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং শরীর ঠান্ডা রাখে।

পেয়ারা একটি অত্যন্ত পুষ্টিকর ও জনপ্রিয় গ্রীষ্মমণ্ডলীয় ফল, যা ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজমশক্তি উন্নত করা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

টক স্বাদের ছোট আকৃতির মুখরোচক ফল করমচায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ। এতে চর্বি এবং ক্ষতিকর কোলস্টেরল থাকে না। ভিটামিন সিতে ভরপুর করমচা মুখে রুচি বাড়ায়।

আমলকি হালকা সবুজ ও হলুদাভ রঙের গোলাকার রসালো ফল, যা সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ। চিকিৎসকদের মতে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন দুটি আমলকি খেলে ভিটামিন সি-র চাহিদা মেটে। এর ভেষজগুণও অপরিসীম।

আতা সুপরিচিত ও দারুণ উপকারী একটি ফল। এতে ভিটামিন সি-এর মতো নানা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরে রোগ সৃষ্টিকারী জীবাণুকণা থেকে মুক্তি দিতে পারে। আতা কোষ্ঠ পরিষ্কার, অরুচি দূর করা, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো ও দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক।

লেবু একটি জনপ্রিয় ফল যা খাবারের স্বাদে ভিন্নতা আনে এবং মুখের রুচি বাড়াতে অতুলনীয়। লেবুতে ভিটামিন এ, বি৬, সি, ই, ফসফরাস, ফোলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ অনেক পুষ্টি উপাদান রয়েছে। এটি পেটের গোলযোগ যেমন বদহজম ও কোষ্ঠকাঠিন্যের জন্য আদর্শ টনিক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মধুমাসের পুষ্টিগুণে ভরা গ্রীষ্মকালীন ফলের সমাহার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল বা গরমকাল হিসেবে পরিচিত হলেও, ফলের বিবেচনায় এটি মধুঋতু। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস, যখন আমাদের দেশে আম, জাম, কাঁঠাল, কলা, বেল, আনারস, বাঙ্গি, আমলকীসহ নানান ধরনের ফলের বিপুল সমারোহ ঘটে। এসব ফল শুধু খাদ্যের যোগানই দেয় না, বরং মানবদেহের জন্য অপরিহার্য পুষ্টিও সরবরাহ করে।

গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল আম কাঁচা-পাকা উভয় অবস্থাতেই শরীরের জন্য উপকারী। পাকা আম ভিটামিন ‘এ’ সমৃদ্ধ এবং এতে ভিটামিন বি ও সি, খনিজ লবণ, ক্যালসিয়াম ও প্রচুর খাদ্যশক্তি থাকে। আমের ক্যারোটিনয়েড কোলন ও ত্বকের ক্যানসারের ঝুঁকি কমানো, চোখ সুস্থ রাখা এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

বাংলাদেশের সুপরিচিত ফল জামে প্রচুর ভিটামিন সি ও আয়রন থাকে, যা রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি সর্দি-কাশি, হজমের গণ্ডগোল এবং বাতের অসুখেও উপকারী। জামের ভিটামিন এ চোখ ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

পৃথিবীর বৃহত্তম ফল কাঁঠাল অত্যন্ত শক্তিদায়ক ও পুষ্টি সমৃদ্ধ। এতে শর্করা, প্রোটিন, ভিটামিন সি, বি, পটাশিয়াম, থায়ামিন, রিবোফাভিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনসহ বিভিন্ন পুষ্টি উপাদান বিদ্যমান। কাঁঠালের বীজও পুষ্টিমানের দিক থেকে সমৃদ্ধ এবং সবজি হিসেবে জনপ্রিয়।

গ্রীষ্মকালীন মিষ্টি ও রসালো ফল লিচুতে রয়েছে শর্করা, প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন সি। এর বি ভিটামিন বিপাক ক্রিয়া ত্বরান্বিত করে এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। লিচুর খাদ্য-আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগপ্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

আনারস একটি সুস্বাদু ও ভিটামিন সি সমৃদ্ধ ফল, যা শক্তি বাড়ায়, কফ নিরাময়ে সহায়ক এবং হজম বৃদ্ধি করে। এতে থাকা প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

হলুদ রঙের ক্যারোটিনযুক্ত বাঙ্গি মিষ্টি ও পুষ্টিকর একটি ফল। এর জুস ওজন কমাতে সহায়ক এবং মূত্র ও মূত্রথলির প্রদাহ রোধ করে। বাঙ্গি কোষ্ঠবদ্ধতা, অ্যাসিডিটি ও পেপটিক আলসারেও কার্যকর।

ফলের জগতে বৃহৎ আকৃতির তরমুজ গরমে শরীর ঠান্ডা রাখতে অতুলনীয়। এতে প্রায় ৯২ ভাগ পানি থাকায় সহজেই পানির তৃষ্ণা মেটে। তরমুজে থাকা অ্যামাইনো এসিড রক্তের স্বাভাবিক কার্যপ্রণালী বজায় রাখে এবং এতে প্রচুর ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকায় চোখ ভালো থাকে।

সারা বছর পাওয়া গেলেও গরমকালে বেলের চাহিদা বেশি দেখা যায়। এতে প্রচুর শর্করা, প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ আছে। বেলের শরবত প্রাণ জুড়ায় এবং এটি কোষ্ঠকাঠিন্য ও আমাশয় সারাতে উপকারী।

রসালো ও হালকা মিষ্টি জামরুল গ্রীষ্মকালেই পাওয়া যায়। এটি ভিটামিন বি-২ সমৃদ্ধ ফল, যাতে জলীয় অংশ বেশি থাকায় ক্যালরি ও শর্করা কম। তাই ডায়াবেটিস রোগীরা এটি বেশি খেতে পারেন এবং এটি রক্তে সোডিয়াম কমাতেও সাহায্য করে।

কামরাঙা একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন ও বারোমাসি টক-মিষ্টি ফল, যা দেখতে পাঁচ কোণা তারার মতো। এটি ভিটামিন সি, এ এবং অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং শরীর ঠান্ডা রাখে।

পেয়ারা একটি অত্যন্ত পুষ্টিকর ও জনপ্রিয় গ্রীষ্মমণ্ডলীয় ফল, যা ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজমশক্তি উন্নত করা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

টক স্বাদের ছোট আকৃতির মুখরোচক ফল করমচায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ। এতে চর্বি এবং ক্ষতিকর কোলস্টেরল থাকে না। ভিটামিন সিতে ভরপুর করমচা মুখে রুচি বাড়ায়।

আমলকি হালকা সবুজ ও হলুদাভ রঙের গোলাকার রসালো ফল, যা সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ। চিকিৎসকদের মতে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন দুটি আমলকি খেলে ভিটামিন সি-র চাহিদা মেটে। এর ভেষজগুণও অপরিসীম।

আতা সুপরিচিত ও দারুণ উপকারী একটি ফল। এতে ভিটামিন সি-এর মতো নানা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরে রোগ সৃষ্টিকারী জীবাণুকণা থেকে মুক্তি দিতে পারে। আতা কোষ্ঠ পরিষ্কার, অরুচি দূর করা, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো ও দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক।

লেবু একটি জনপ্রিয় ফল যা খাবারের স্বাদে ভিন্নতা আনে এবং মুখের রুচি বাড়াতে অতুলনীয়। লেবুতে ভিটামিন এ, বি৬, সি, ই, ফসফরাস, ফোলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ অনেক পুষ্টি উপাদান রয়েছে। এটি পেটের গোলযোগ যেমন বদহজম ও কোষ্ঠকাঠিন্যের জন্য আদর্শ টনিক।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মধুমাসের পুষ্টিগুণে ভরা গ্রীষ্মকালীন ফলের সমাহার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন