বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: জনজীবন, শিল্পে স্থবিরতা

চট্টগ্রামের জনজীবন, পরিবহন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে ভয়াবহ গ্যাস সংকটের কারণে স্থবিরতা নেমে এসেছে। আবাসিক এলাকায় চুলা জ্বলছে না, শিল্প-কারখানার উৎপাদন কমেছে এবং সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকেরা। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে লোডশেডিংও বেড়েছে।

গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রতিদিন প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ যেখানে অর্ধেকে নেমে এসেছে, সেখানে চট্টগ্রামের জন্য নির্ধারিত গ্যাসের একটি বড় অংশ রাজধানী ঢাকার চাহিদা পূরণে সরিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে গত কয়েক দিনে চট্টগ্রামে সংকট আরও তীব্র হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. তাজউদ্দিন ঢালী জানান, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না। সীমিত সরবরাহ রেশনিংয়ের মাধ্যমে বিতরণের চেষ্টা করা হলেও ১ আগস্টের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গ্যাসের চাপ ও প্রবাহ কম থাকায় পরিস্থিতি বেগতিক হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামত করে পুনরায় চালু করতে আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি সচল না হওয়া এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রামের এই সংকট দ্রুত কাটার সম্ভাবনা নেই।

কেজিডিসিএল সূত্রমতে, চট্টগ্রামে গ্যাসের দৈনিক স্বাভাবিক চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট হলেও আগস্টের শুরু থেকে সরবরাহ আরও কমে গেছে। এর ফলে হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁও, চকবাজার, বাকলিয়াসহ নগরীর অধিকাংশ আবাসিক এলাকায় ভোরের পর থেকেই গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে আসছে। অনেক পরিবার বিকেলে বা গভীর রাতে রান্না করছে, অনেকে আবার হোটেল-রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

আসকার দিঘির পাড়ের বাসিন্দা ইশরাত জাহান জানান, গত এক সপ্তাহ ধরে তাদের পরিবারের খাবারের কোনো নির্দিষ্ট সময় নেই। সকালে গ্যাস চলে যাওয়ায় দুপুরে রান্না সম্ভব হচ্ছে না, তাই রেস্তোরাঁ থেকে খাবার কিনতে হচ্ছে। ছোট শিশুদের নিয়মিত হোটেলের খাবার খাওয়ানো নিয়ে তিনি দুশ্চিন্তা প্রকাশ করেন।

সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতেও একই চিত্র দেখা গেছে। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অটোরিকশা, মাইক্রোবাসসহ সিএনজিচালিত যানবাহনগুলোকে দীর্ঘ সময় সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও অনেক চালক গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন।

মইজ্জার টেক এলাকার অটোরিকশাচালক মোহাম্মদ ফরহাদ আলম বলেন, আগে ১০-২০ মিনিটের মধ্যে গ্যাস নেওয়া গেলেও এখন চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে দিনের বেশিরভাগ সময় লাইনে কাটায় যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে না, ফলে মালিকের জমা তোলা ও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

গ্যাস সংকটের বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামের শিল্প খাতে। কেজিডিসিএল সূত্রমতে, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানাসহ বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের স্বল্পতার কারণে উৎপাদন ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমেছে। রপ্তানিমুখী শিল্প, ইস্পাত, টেক্সটাইল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাত এতে ক্ষতির মুখে পড়েছে।

বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন সক্ষমতা কমে গেছে, ফলে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনও স্বাভাবিক হবে না। এতে শিল্প উৎপাদন ও জনজীবনের ওপর দ্বিমুখী চাপ তৈরি হয়েছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি আমিরুল হক বলেন, গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের শিল্প খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কারখানাকে উৎপাদন কমাতে হচ্ছে, এমনকি সাময়িকভাবে বন্ধ রাখার পরিস্থিতিও তৈরি হয়েছে। রপ্তানি আদেশ বাস্তবায়ন, সময়মতো পণ্য সরবরাহ এবং উৎপাদন ব্যয়—সবকিছুই নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: জনজীবন, শিল্পে স্থবিরতা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের জনজীবন, পরিবহন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে ভয়াবহ গ্যাস সংকটের কারণে স্থবিরতা নেমে এসেছে। আবাসিক এলাকায় চুলা জ্বলছে না, শিল্প-কারখানার উৎপাদন কমেছে এবং সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকেরা। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে লোডশেডিংও বেড়েছে।

গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রতিদিন প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ যেখানে অর্ধেকে নেমে এসেছে, সেখানে চট্টগ্রামের জন্য নির্ধারিত গ্যাসের একটি বড় অংশ রাজধানী ঢাকার চাহিদা পূরণে সরিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে গত কয়েক দিনে চট্টগ্রামে সংকট আরও তীব্র হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. তাজউদ্দিন ঢালী জানান, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না। সীমিত সরবরাহ রেশনিংয়ের মাধ্যমে বিতরণের চেষ্টা করা হলেও ১ আগস্টের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গ্যাসের চাপ ও প্রবাহ কম থাকায় পরিস্থিতি বেগতিক হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামত করে পুনরায় চালু করতে আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি সচল না হওয়া এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রামের এই সংকট দ্রুত কাটার সম্ভাবনা নেই।

কেজিডিসিএল সূত্রমতে, চট্টগ্রামে গ্যাসের দৈনিক স্বাভাবিক চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট হলেও আগস্টের শুরু থেকে সরবরাহ আরও কমে গেছে। এর ফলে হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁও, চকবাজার, বাকলিয়াসহ নগরীর অধিকাংশ আবাসিক এলাকায় ভোরের পর থেকেই গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে আসছে। অনেক পরিবার বিকেলে বা গভীর রাতে রান্না করছে, অনেকে আবার হোটেল-রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

আসকার দিঘির পাড়ের বাসিন্দা ইশরাত জাহান জানান, গত এক সপ্তাহ ধরে তাদের পরিবারের খাবারের কোনো নির্দিষ্ট সময় নেই। সকালে গ্যাস চলে যাওয়ায় দুপুরে রান্না সম্ভব হচ্ছে না, তাই রেস্তোরাঁ থেকে খাবার কিনতে হচ্ছে। ছোট শিশুদের নিয়মিত হোটেলের খাবার খাওয়ানো নিয়ে তিনি দুশ্চিন্তা প্রকাশ করেন।

সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতেও একই চিত্র দেখা গেছে। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অটোরিকশা, মাইক্রোবাসসহ সিএনজিচালিত যানবাহনগুলোকে দীর্ঘ সময় সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও অনেক চালক গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন।

মইজ্জার টেক এলাকার অটোরিকশাচালক মোহাম্মদ ফরহাদ আলম বলেন, আগে ১০-২০ মিনিটের মধ্যে গ্যাস নেওয়া গেলেও এখন চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে দিনের বেশিরভাগ সময় লাইনে কাটায় যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে না, ফলে মালিকের জমা তোলা ও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

গ্যাস সংকটের বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামের শিল্প খাতে। কেজিডিসিএল সূত্রমতে, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানাসহ বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের স্বল্পতার কারণে উৎপাদন ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমেছে। রপ্তানিমুখী শিল্প, ইস্পাত, টেক্সটাইল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাত এতে ক্ষতির মুখে পড়েছে।

বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন সক্ষমতা কমে গেছে, ফলে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনও স্বাভাবিক হবে না। এতে শিল্প উৎপাদন ও জনজীবনের ওপর দ্বিমুখী চাপ তৈরি হয়েছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি আমিরুল হক বলেন, গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের শিল্প খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কারখানাকে উৎপাদন কমাতে হচ্ছে, এমনকি সাময়িকভাবে বন্ধ রাখার পরিস্থিতিও তৈরি হয়েছে। রপ্তানি আদেশ বাস্তবায়ন, সময়মতো পণ্য সরবরাহ এবং উৎপাদন ব্যয়—সবকিছুই নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: জনজীবন, শিল্পে স্থবিরতা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন