শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ

ফাইল ছবি

নির্বাচনের পর দেশে বিরোধী দল দমনে পুরোনো বলপ্রয়োগ ও নিপীড়নের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে বলে আশা করা হয়েছিল। তবে বাস্তবে নির্বাচিত সরকারও সেই একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২ আগস্ট) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক বিরোধিতা স্বাভাবিক বিষয়। বিরোধী দলের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। রাজনৈতিক মতভেদ থাকলেও তা দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলা করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে পুলিশি বাধা দেওয়া হয়েছে। এছাড়া একাধিকবার দলের নেতাকর্মীদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনা রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বিএনপির জন্য রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা বহন করবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, জনগণ একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল, যেখানে বিরোধী মতের প্রতি সহনশীলতা থাকবে এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সমান সুযোগ নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেও তিনি দাবি করেন।

এ সময় দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে আইন অনুযায়ী সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌরকর আদায় করা যেতে পারে। তবে ইজারার শর্তের বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা সম্পূর্ণ বেআইনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেবিদ্বারে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রশাসনের অনুমোদিত করহার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় প্রশাসনের প্রতি নির্ধারিত নিয়ম অনুযায়ী পৌরকর আদায় নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও অনিয়ম বন্ধে কার্যকর নজরদারি জোরদারের আহ্বানও জানান হাসনাত আবদুল্লাহ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১৮০

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের কারণে বন্যার আশঙ্কা

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ, তদন্তের দাবি ভুক্তভোগী দের

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

গাইবান্ধা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পানির সংকট, চরম দুর্ভোগে বাসিন্দারা

কুড়ি বছর পেরিয়ে গেল চঞ্চল চৌধুরীর দাম্পত্য জীবন

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নির্বাচনের পর দেশে বিরোধী দল দমনে পুরোনো বলপ্রয়োগ ও নিপীড়নের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে বলে আশা করা হয়েছিল। তবে বাস্তবে নির্বাচিত সরকারও সেই একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২ আগস্ট) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক বিরোধিতা স্বাভাবিক বিষয়। বিরোধী দলের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। রাজনৈতিক মতভেদ থাকলেও তা দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলা করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে পুলিশি বাধা দেওয়া হয়েছে। এছাড়া একাধিকবার দলের নেতাকর্মীদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনা রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বিএনপির জন্য রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা বহন করবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, জনগণ একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল, যেখানে বিরোধী মতের প্রতি সহনশীলতা থাকবে এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সমান সুযোগ নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেও তিনি দাবি করেন।

এ সময় দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে আইন অনুযায়ী সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌরকর আদায় করা যেতে পারে। তবে ইজারার শর্তের বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা সম্পূর্ণ বেআইনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেবিদ্বারে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রশাসনের অনুমোদিত করহার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় প্রশাসনের প্রতি নির্ধারিত নিয়ম অনুযায়ী পৌরকর আদায় নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও অনিয়ম বন্ধে কার্যকর নজরদারি জোরদারের আহ্বানও জানান হাসনাত আবদুল্লাহ।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒