বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমণে সতর্কতা, জরুরি নির্দেশনা জারি

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে হাওর পর্যটনের অন্যতম আকর্ষণ টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটক এবং হাউসবোট পরিচালনাকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সতর্কবার্তা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলায় ইতোমধ্যে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে এবং হাওরে এই মুহূর্তে পর্যটন ঝুঁকিপূর্ণ।

নির্দেশনায় বলা হয়েছে, সুনামগঞ্জ এবং ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের কারণে সুরমা, কুশিয়ারা ও যাদুকাটাসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে এবং কিছু নদী বিপদসীমা অতিক্রম করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে হাওরে নৌযান চলাচল এখন ঝুঁকিপূর্ণ। তাই এমন পরিস্থিতিতে পর্যটকদের নিয়ে হাওরে যাত্রা না করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া অতিরিক্ত যাত্রী পরিহার করে হাউসবোটে মানসম্মত লাইফজ্যাকেট ও লাইফবয় রিংয়ের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হলে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধের নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমণে সতর্কতা, জরুরি নির্দেশনা জারি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে হাওর পর্যটনের অন্যতম আকর্ষণ টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটক এবং হাউসবোট পরিচালনাকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সতর্কবার্তা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলায় ইতোমধ্যে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে এবং হাওরে এই মুহূর্তে পর্যটন ঝুঁকিপূর্ণ।

নির্দেশনায় বলা হয়েছে, সুনামগঞ্জ এবং ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের কারণে সুরমা, কুশিয়ারা ও যাদুকাটাসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে এবং কিছু নদী বিপদসীমা অতিক্রম করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে হাওরে নৌযান চলাচল এখন ঝুঁকিপূর্ণ। তাই এমন পরিস্থিতিতে পর্যটকদের নিয়ে হাওরে যাত্রা না করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া অতিরিক্ত যাত্রী পরিহার করে হাউসবোটে মানসম্মত লাইফজ্যাকেট ও লাইফবয় রিংয়ের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হলে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধের নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমণে সতর্কতা, জরুরি নির্দেশনা জারি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন