শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

কলাপাড়ায় এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির মামলা, অভিযোগ অস্বীকার।

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড

কলাপাড়ায় এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির মামলা, অভিযোগ অস্বীকার।
উভিযুক্ত এনসিপি নেতা কাফি

​পটুয়াখালীর কলাপাড়ায় জমি দখল, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফিসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। ​মামলার অন্য আসামিরা হলেন—কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান এবং বড় ভাই মো: মামুন। আদালত মামলাটি গ্রহণ করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই সকালে আসামিরা ভেকু মেশিন ও নির্মাণসামগ্রী নিয়ে বিদ্যালয়ের দাবি করা জমিতে প্রবেশ করে জোরপূর্বক মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। শিক্ষকেরা বাধা দিলে আসামিরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাদীর। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নুরুজ্জামান কাফি। তিনি বলেন, আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। চাঁদা দাবি বা হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা; বাদীর সাথে আমার কখনো সামনাসামনি কথাও হয়নি। ​জমি সংক্রান্ত বিষয়ে কাফি জানান, তিনি যাদের কাছ থেকে জমি কিনেছেন, তারা উচ্চ আদালতসহ তিনটি আদালতে রায় পেয়েছেন। বিক্রেতাদের উপস্থিতিতেই তিনি চলাচলের রাস্তা নির্মাণ করেছেন। পরিবারের সদস্যদের আসামি করা প্রসঙ্গে তিনি বলেন, জমিটি এককভাবে আমার নামে। আমার বাবা বা ভাইয়ের এর সাথে কোনো সম্পৃক্ততা নেই, তাও তাদের অযৌক্তিকভাবে আসামি করা হয়েছে।

​আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া জানান, ওসির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কলাপাড়ায় এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির মামলা, অভিযোগ অস্বীকার।

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

​পটুয়াখালীর কলাপাড়ায় জমি দখল, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফিসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। ​মামলার অন্য আসামিরা হলেন—কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান এবং বড় ভাই মো: মামুন। আদালত মামলাটি গ্রহণ করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই সকালে আসামিরা ভেকু মেশিন ও নির্মাণসামগ্রী নিয়ে বিদ্যালয়ের দাবি করা জমিতে প্রবেশ করে জোরপূর্বক মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। শিক্ষকেরা বাধা দিলে আসামিরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাদীর। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নুরুজ্জামান কাফি। তিনি বলেন, আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। চাঁদা দাবি বা হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা; বাদীর সাথে আমার কখনো সামনাসামনি কথাও হয়নি। ​জমি সংক্রান্ত বিষয়ে কাফি জানান, তিনি যাদের কাছ থেকে জমি কিনেছেন, তারা উচ্চ আদালতসহ তিনটি আদালতে রায় পেয়েছেন। বিক্রেতাদের উপস্থিতিতেই তিনি চলাচলের রাস্তা নির্মাণ করেছেন। পরিবারের সদস্যদের আসামি করা প্রসঙ্গে তিনি বলেন, জমিটি এককভাবে আমার নামে। আমার বাবা বা ভাইয়ের এর সাথে কোনো সম্পৃক্ততা নেই, তাও তাদের অযৌক্তিকভাবে আসামি করা হয়েছে।

​আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া জানান, ওসির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒