বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ন্যাশনাল ব্যাংককে সোনালী ব্যাংকের ৭ হাজার কোটি টাকার সহায়তা

ন্যাশনাল ব্যাংক ও সোনালী ব্যাংক। সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের পূর্ণ গ্যারান্টির আওতায় ন্যাশনাল ব্যাংক পিএলসিকে সাত হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। তিন মাস মেয়াদি এই ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ। ইতোমধ্যেই ঋণের অর্থ লেনদেন সম্পন্ন হয়েছে এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ন্যাশনাল ব্যাংক ব্যর্থ হলে ওই অর্থ সোনালী ব্যাংককে পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংক।

এই সহায়তার ফলে আগামী ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে ন্যাশনাল ব্যাংক, যার মাধ্যমে গ্রাহকেরা তাদের আমানত তুলতে পারবেন। ইতোমধ্যেই অর্থ উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং গত ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় সাত হাজার আবেদন জমা পড়েছে। গ্রাহকসেবা পুনরায় চালুর লক্ষ্যে ১৪ অক্টোবরের মধ্যেই সব শাখায় প্রয়োজনীয় অর্থ পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে আমানতকারীদের টাকা পরিশোধে তারল্য সহায়তা চেয়ে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে বৈঠক করেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংক সহায়তার আশ্বাস দেয় এবং শাখা ও এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেয়। সম্প্রতি সঞ্চয়ের টাকা ফেরত পেতে ন্যাশনাল ব্যাংকের চার আমানতকারী হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে থাকা ন্যাশনাল ব্যাংকের ২০২২ সাল থেকে গত চার বছরে মোট লোকসানের পরিমাণ প্রায় নয় হাজার কোটি টাকা। ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে লোকসান এক হাজার ৭২২ কোটি টাকা হলেও ২০২৫ সালে তা ৪১ শতাংশ বেড়ে দাঁড়ায় দুই হাজার ৪৩০ কোটি টাকায়। এছাড়া ২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট বকেয়া ঋণের ৫৯ দশমিক ৬৯ শতাংশই ছিল খেলাপি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ন্যাশনাল ব্যাংককে সোনালী ব্যাংকের ৭ হাজার কোটি টাকার সহায়তা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ব্যাংকের পূর্ণ গ্যারান্টির আওতায় ন্যাশনাল ব্যাংক পিএলসিকে সাত হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। তিন মাস মেয়াদি এই ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ। ইতোমধ্যেই ঋণের অর্থ লেনদেন সম্পন্ন হয়েছে এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ন্যাশনাল ব্যাংক ব্যর্থ হলে ওই অর্থ সোনালী ব্যাংককে পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংক।

এই সহায়তার ফলে আগামী ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে ন্যাশনাল ব্যাংক, যার মাধ্যমে গ্রাহকেরা তাদের আমানত তুলতে পারবেন। ইতোমধ্যেই অর্থ উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং গত ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় সাত হাজার আবেদন জমা পড়েছে। গ্রাহকসেবা পুনরায় চালুর লক্ষ্যে ১৪ অক্টোবরের মধ্যেই সব শাখায় প্রয়োজনীয় অর্থ পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে আমানতকারীদের টাকা পরিশোধে তারল্য সহায়তা চেয়ে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে বৈঠক করেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংক সহায়তার আশ্বাস দেয় এবং শাখা ও এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা উত্তোলনের সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেয়। সম্প্রতি সঞ্চয়ের টাকা ফেরত পেতে ন্যাশনাল ব্যাংকের চার আমানতকারী হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে থাকা ন্যাশনাল ব্যাংকের ২০২২ সাল থেকে গত চার বছরে মোট লোকসানের পরিমাণ প্রায় নয় হাজার কোটি টাকা। ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে লোকসান এক হাজার ৭২২ কোটি টাকা হলেও ২০২৫ সালে তা ৪১ শতাংশ বেড়ে দাঁড়ায় দুই হাজার ৪৩০ কোটি টাকায়। এছাড়া ২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট বকেয়া ঋণের ৫৯ দশমিক ৬৯ শতাংশই ছিল খেলাপি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ন্যাশনাল ব্যাংককে সোনালী ব্যাংকের ৭ হাজার কোটি টাকার সহায়তা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন