বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান মন্ত্রীর

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর এবং শিশুদের সুস্থ বিকাশ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক উচ্চপর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় পিওর আর্থ বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী জানান, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা সিসামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় কৌশল ও বহুবর্ষমেয়াদি কর্মপরিকল্পনা ২০২৬–২০৩৫ অনুমোদন করেছে। এ কর্মপরিকল্পনায় দূষণের উৎস শনাক্তকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় কৌশল অনুমোদনের পর এখন এর সুনির্দিষ্ট বাস্তবায়ন, প্রয়োজনীয় অর্থায়ন এবং পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। সিসা-অ্যাসিড ব্যাটারি শিল্পে পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা বা ইপিআর কাঠামো প্রণয়নের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারে সিসা দূষণ প্রতিরোধে সিসামুক্ত বাংলাদেশের জন্য জাতীয় যুব জোট আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এবং প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুটি বহনযোগ্য এক্সআরএফ বিশ্লেষণযন্ত্র হস্তান্তর করা হয়। পিওর আর্থ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আফতাব উজ জামান খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং আইইউটির শিক্ষার্থী শেখ সাজিদুল ইসলাম একটি উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরেন। পরিবেশ সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সিসা দূষণ রোধে তরুণদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করে এই আন্দোলনে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান মন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর এবং শিশুদের সুস্থ বিকাশ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক উচ্চপর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় পিওর আর্থ বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী জানান, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা সিসামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় কৌশল ও বহুবর্ষমেয়াদি কর্মপরিকল্পনা ২০২৬–২০৩৫ অনুমোদন করেছে। এ কর্মপরিকল্পনায় দূষণের উৎস শনাক্তকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় কৌশল অনুমোদনের পর এখন এর সুনির্দিষ্ট বাস্তবায়ন, প্রয়োজনীয় অর্থায়ন এবং পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। সিসা-অ্যাসিড ব্যাটারি শিল্পে পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা বা ইপিআর কাঠামো প্রণয়নের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারে সিসা দূষণ প্রতিরোধে সিসামুক্ত বাংলাদেশের জন্য জাতীয় যুব জোট আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এবং প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুটি বহনযোগ্য এক্সআরএফ বিশ্লেষণযন্ত্র হস্তান্তর করা হয়। পিওর আর্থ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আফতাব উজ জামান খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং আইইউটির শিক্ষার্থী শেখ সাজিদুল ইসলাম একটি উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরেন। পরিবেশ সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সিসা দূষণ রোধে তরুণদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করে এই আন্দোলনে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান মন্ত্রীর
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন