বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

গাইবান্ধার মালিবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন,এক হাজার গাছ লাগানোর উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের এমপির বাজার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটি, দারিয়াপুরের উদ্যোগে গত সোমবার (১২ অক্টোবর) এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সভাপতি আহমেদ সুলতানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের। তবে তাঁর পক্ষে কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টি আই এম মিজানুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির মিলন, বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুর রশিদ, আব্দুল ওয়াদুদ, কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শিমুল, মালিবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান সিরাজ, মশিউর রহমান সিজন, সিপিবি নেতা দেলোয়ার হোসেন এবং সুপার আবুল হাসনাত শহিদুল্লাহসহ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুর রশিদ বলেন, “আমাদের কমিটির উদ্যোগে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মালিবাড়ী ইউনিয়ন থেকে এ কর্মসূচির যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।”

তিনি আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা গেলে এলাকার পরিবেশ উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাইবান্ধার মালিবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন,এক হাজার গাছ লাগানোর উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের এমপির বাজার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটি, দারিয়াপুরের উদ্যোগে গত সোমবার (১২ অক্টোবর) এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সভাপতি আহমেদ সুলতানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের। তবে তাঁর পক্ষে কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টি আই এম মিজানুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির মিলন, বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুর রশিদ, আব্দুল ওয়াদুদ, কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শিমুল, মালিবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান সিরাজ, মশিউর রহমান সিজন, সিপিবি নেতা দেলোয়ার হোসেন এবং সুপার আবুল হাসনাত শহিদুল্লাহসহ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুর রশিদ বলেন, “আমাদের কমিটির উদ্যোগে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মালিবাড়ী ইউনিয়ন থেকে এ কর্মসূচির যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।”

তিনি আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা গেলে এলাকার পরিবেশ উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গাইবান্ধার মালিবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন,এক হাজার গাছ লাগানোর উদ্যোগ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন