বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সৌদি আরব ফেরত রেহেনাকে সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান তাঁর কার্যালয়ে রেহেনা খাতুনের হাতে এ অর্থ তুলে দেন।

এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রেহেনা খাতুন তাঁর আর্থিক সংকট, ঋণগ্রস্ততা ও সৌদি আরবে নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ ছাড়া তাঁকে বিদেশে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা গ্রহণসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

রেহেনা খাতুন বলেন, তিনি ঋণগ্রস্ত। উপজেলা প্রশাসনের দেওয়া অর্থ তাঁর কাজে আসবে। তবে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

ইউএনও মেহেদী হাসান বলেন, রেহেনা খাতুন তাঁর কাছে লিখিত আবেদন করেছিলেন। তাঁকে সর্বাত্মক সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা এমএম গউস বলেন, মধ্যপ্রাচ্যে নির্যাতনের শিকার নারীদের উদ্ধার ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো কাজ করে থাকে। রেহেনা খাতুনকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

তিনি আরও বলেন, সাংবাদিকেরা সত্য তুলে ধরবেন, আর সেই তথ্যের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নেবে এটাই বাস্তবতা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরব ফেরত রেহেনাকে সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান তাঁর কার্যালয়ে রেহেনা খাতুনের হাতে এ অর্থ তুলে দেন।

এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রেহেনা খাতুন তাঁর আর্থিক সংকট, ঋণগ্রস্ততা ও সৌদি আরবে নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ ছাড়া তাঁকে বিদেশে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা গ্রহণসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

রেহেনা খাতুন বলেন, তিনি ঋণগ্রস্ত। উপজেলা প্রশাসনের দেওয়া অর্থ তাঁর কাজে আসবে। তবে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

ইউএনও মেহেদী হাসান বলেন, রেহেনা খাতুন তাঁর কাছে লিখিত আবেদন করেছিলেন। তাঁকে সর্বাত্মক সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা এমএম গউস বলেন, মধ্যপ্রাচ্যে নির্যাতনের শিকার নারীদের উদ্ধার ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো কাজ করে থাকে। রেহেনা খাতুনকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

তিনি আরও বলেন, সাংবাদিকেরা সত্য তুলে ধরবেন, আর সেই তথ্যের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নেবে এটাই বাস্তবতা।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সৌদি আরব ফেরত রেহেনাকে সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন