শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

 স্বপন রবি দাশ

স্বপন রবি দাশ

জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ

যোগদান: 8 আগস্ট, 2026

হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের মুধাহারবাদ গ্রামের সমির দেবের ছেলে। তিনি বিআরটিতে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিপ্লব দেব মোটরসাইকেল চালিয়ে হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে সুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দুর্ঘটনায় বিপ্লব দেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত
🔒