বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চট্টগ্রাম কাস্টমসে ১১ লটের পণ্য খালাসের নির্দেশ

চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম বিভাগ থেকে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) অনুকূলে ১১টি লটের পণ্য খালাসের অনুমতি দিয়ে ডেলিভারি অর্ডার জারি করা হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর কাস্টমস হাউস, চট্টগ্রামের রেভিনিউ অফিসার অব কাস্টমস পীযূষ কুমার বিশ্বাস স্বাক্ষরিত আদেশে এই অর্ডার জারি করা হয়। এর আগে নিলাম কমিটির গত ৮ সেপ্টেম্বরের সভার সুপারিশের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট লটগুলোর বিক্রয়াদেশ জারি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে অর্থ পরিশোধ ও যাচাই শেষে পণ্য হস্তান্তরের অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে রেভিনিউ অফিসার অব কাস্টমস পীযূষ কুমার বিশ্বাস বলেন, নিলামসংক্রান্ত বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত অর্থ, ভ্যাট ও আগাম আয়কর পরিশোধের তথ্য যাচাই শেষে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ডেলিভারি অর্ডার জারি করা হয়েছে। পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি ও সংশ্লিষ্ট দপ্তরের অনাপত্তিপত্রসহ প্রযোজ্য সব শর্ত পরিপালন করতে হবে। আদেশ অনুযায়ী, লটগুলোর বিপরীতে সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ বাবদ দুই কোটি ৮১ লাখ ২৪ হাজার ২১১ টাকা ৭০ পয়সা ট্রাস্ট ব্যাংক লিমিটেডের গাজীপুর সেনানিবাস শাখার মাধ্যমে পে-অর্ডারে জমা দেওয়া হয়েছে।

এছাড়া মূল্য সংযোজন কর বাবদ ৪২ লাখ ১৮ হাজার ৬৩১ টাকা ৭৬ পয়সা এবং আগাম আয়কর বাবদ ২৮ লাখ ১২ হাজার ৪২১ টাকা ১৭ পয়সা পরিশোধ করা হয়েছে। সব মিলিয়ে উল্লিখিত তিন খাতে পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি ৫১ লাখ ৫৫ হাজার ২৬৪ টাকা ৬৩ পয়সা। ডেলিভারি অর্ডারের ছক অনুযায়ী, ১১টি লটের মধ্যে রয়েছে প্লাস্টিক স্ক্র্যাপ, মিথানল, ডুপ্লেক্স বোর্ড, জেডএফ মেরিন গিয়ারবক্স, স্টেনটার মেশিন ও এর আনুষঙ্গিক সরঞ্জাম, আর্ট পেপার, গ্র্যানাইট টাইলস, মারলেক্স হাই-ডেনসিটি পলিইথিলিন, অপরিশোধিত গ্র্যানাইট ব্লক এবং খালি কনটেইনার।

প্লাস্টিক স্ক্র্যাপের ক্ষেত্রে আমদানি নীতির প্রযোজ্য শর্ত অনুযায়ী শিল্পের কাঁচামালের প্রকৃত ব্যবহারকারী ইন্ডাস্ট্রিয়াল আইআরসি-ধারীর অনুকূলে পণ্য খালাস করতে হবে। অন্যদিকে, মিথানল খালাসের ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনাপত্তিপত্র দাখিলের শর্ত রয়েছে। কাস্টমস হাউসের আদেশে বলা হয়েছে, ডেলিভারি অর্ডার জারির পর তিন কার্যদিবসের মধ্যে পণ্য খালাস নিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম কাস্টমসে ১১ লটের পণ্য খালাসের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম বিভাগ থেকে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) অনুকূলে ১১টি লটের পণ্য খালাসের অনুমতি দিয়ে ডেলিভারি অর্ডার জারি করা হয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর কাস্টমস হাউস, চট্টগ্রামের রেভিনিউ অফিসার অব কাস্টমস পীযূষ কুমার বিশ্বাস স্বাক্ষরিত আদেশে এই অর্ডার জারি করা হয়। এর আগে নিলাম কমিটির গত ৮ সেপ্টেম্বরের সভার সুপারিশের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট লটগুলোর বিক্রয়াদেশ জারি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে অর্থ পরিশোধ ও যাচাই শেষে পণ্য হস্তান্তরের অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে রেভিনিউ অফিসার অব কাস্টমস পীযূষ কুমার বিশ্বাস বলেন, নিলামসংক্রান্ত বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত অর্থ, ভ্যাট ও আগাম আয়কর পরিশোধের তথ্য যাচাই শেষে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ডেলিভারি অর্ডার জারি করা হয়েছে। পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি ও সংশ্লিষ্ট দপ্তরের অনাপত্তিপত্রসহ প্রযোজ্য সব শর্ত পরিপালন করতে হবে। আদেশ অনুযায়ী, লটগুলোর বিপরীতে সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ বাবদ দুই কোটি ৮১ লাখ ২৪ হাজার ২১১ টাকা ৭০ পয়সা ট্রাস্ট ব্যাংক লিমিটেডের গাজীপুর সেনানিবাস শাখার মাধ্যমে পে-অর্ডারে জমা দেওয়া হয়েছে।

এছাড়া মূল্য সংযোজন কর বাবদ ৪২ লাখ ১৮ হাজার ৬৩১ টাকা ৭৬ পয়সা এবং আগাম আয়কর বাবদ ২৮ লাখ ১২ হাজার ৪২১ টাকা ১৭ পয়সা পরিশোধ করা হয়েছে। সব মিলিয়ে উল্লিখিত তিন খাতে পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি ৫১ লাখ ৫৫ হাজার ২৬৪ টাকা ৬৩ পয়সা। ডেলিভারি অর্ডারের ছক অনুযায়ী, ১১টি লটের মধ্যে রয়েছে প্লাস্টিক স্ক্র্যাপ, মিথানল, ডুপ্লেক্স বোর্ড, জেডএফ মেরিন গিয়ারবক্স, স্টেনটার মেশিন ও এর আনুষঙ্গিক সরঞ্জাম, আর্ট পেপার, গ্র্যানাইট টাইলস, মারলেক্স হাই-ডেনসিটি পলিইথিলিন, অপরিশোধিত গ্র্যানাইট ব্লক এবং খালি কনটেইনার।

প্লাস্টিক স্ক্র্যাপের ক্ষেত্রে আমদানি নীতির প্রযোজ্য শর্ত অনুযায়ী শিল্পের কাঁচামালের প্রকৃত ব্যবহারকারী ইন্ডাস্ট্রিয়াল আইআরসি-ধারীর অনুকূলে পণ্য খালাস করতে হবে। অন্যদিকে, মিথানল খালাসের ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনাপত্তিপত্র দাখিলের শর্ত রয়েছে। কাস্টমস হাউসের আদেশে বলা হয়েছে, ডেলিভারি অর্ডার জারির পর তিন কার্যদিবসের মধ্যে পণ্য খালাস নিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চট্টগ্রাম কাস্টমসে ১১ লটের পণ্য খালাসের নির্দেশ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন