বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

জলবায়ু মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় কৃষি সহযোগিতা বাড়ানোর আহ্বান

ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

ঢাকায় অনুষ্ঠিত সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদ সভায় দক্ষিণ এশিয়ায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও জলবায়ু সহনশীল কৃষি গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর এই সভায় সদস্য দেশগুলোর প্রতিনিধিরা টেকসই কৃষি ব্যবস্থাপনা ও যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও আঞ্চলিক অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার বলেন, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা সুরক্ষায় কৃষিজমির ওপর চাপ কমিয়ে টেকসই কৃষিচর্চা এখন সময়ের দাবি। অন্যদিকে, সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব কৃষিপ্রযুক্তি ও উত্তম কৃষিচর্চার অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি ও নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর কৃষিসংক্রান্ত সমস্যাগুলো প্রায় অভিন্ন। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় সম্মিলিত আঞ্চলিক উদ্যোগ ছাড়া এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষা করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম কৃষি উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আন্তঃসীমান্ত রোগবালাই ও জীববৈচিত্র্যের ক্ষয় মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা জরুরি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জলবায়ু মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় কৃষি সহযোগিতা বাড়ানোর আহ্বান

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকায় অনুষ্ঠিত সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদ সভায় দক্ষিণ এশিয়ায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও জলবায়ু সহনশীল কৃষি গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর এই সভায় সদস্য দেশগুলোর প্রতিনিধিরা টেকসই কৃষি ব্যবস্থাপনা ও যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও আঞ্চলিক অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার বলেন, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা সুরক্ষায় কৃষিজমির ওপর চাপ কমিয়ে টেকসই কৃষিচর্চা এখন সময়ের দাবি। অন্যদিকে, সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব কৃষিপ্রযুক্তি ও উত্তম কৃষিচর্চার অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি ও নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর কৃষিসংক্রান্ত সমস্যাগুলো প্রায় অভিন্ন। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় সম্মিলিত আঞ্চলিক উদ্যোগ ছাড়া এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষা করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম কৃষি উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আন্তঃসীমান্ত রোগবালাই ও জীববৈচিত্র্যের ক্ষয় মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা জরুরি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জলবায়ু মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় কৃষি সহযোগিতা বাড়ানোর আহ্বান
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন