বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

প্রবৃদ্ধি কমে ৩.২ ও মূল্যস্ফীতি ১০.৯ শতাংশের আভাস আইএমএফের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে দেশের গড় মূল্যস্ফীতি আশঙ্কাজনকভাবে বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও) প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এই পূর্বাভাস দেওয়া হয়।

ব্যাংককে চলমান আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকের মধ্যে এই প্রতিবেদনটি প্রকাশ করা হলো। এর আগে গত এপ্রিলে সংস্থাটি বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশ এবং জুলাইয়ে ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। নতুন হিসাবে প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি নিয়ে উদ্বেগের ইঙ্গিত দেয়।

এদিকে মূল্যস্ফীতি নিয়েও আইএমএফের নতুন প্রতিবেদনে বড় ধরনের আশঙ্কার কথা বলা হয়েছে। গত এপ্রিলে চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ৬ শতাংশ হতে পারে বলে ধারণা করা হলেও নতুন হিসাবে তা বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে। অর্থাৎ আগের পূর্বাভাসের তুলনায় মূল্যস্ফীতি ৪ দশমিক ৯ শতাংশীয় পয়েন্ট বেশি হওয়ার শঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বজায় থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় এবং প্রকৃত আয় কমে। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলো এতে বেশি চাপে পড়ে। অন্যদিকে প্রবৃদ্ধির গতি দুর্বল হয়ে পড়লে বেসরকারি বিনিয়োগ, নতুন কর্মসংস্থান এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগও বাধাগ্রস্ত হতে পারে।

আইএমএফের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৬ শতাংশ এবং এর আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় চলতি অর্থবছরে বাংলাদেশের পূর্বাভাসের দুর্বলতা স্পষ্ট। এই সময়ে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ এবং ভুটানের ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রবৃদ্ধি কমে ৩.২ ও মূল্যস্ফীতি ১০.৯ শতাংশের আভাস আইএমএফের

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে দেশের গড় মূল্যস্ফীতি আশঙ্কাজনকভাবে বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও) প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এই পূর্বাভাস দেওয়া হয়।

ব্যাংককে চলমান আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকের মধ্যে এই প্রতিবেদনটি প্রকাশ করা হলো। এর আগে গত এপ্রিলে সংস্থাটি বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৩ শতাংশ এবং জুলাইয়ে ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। নতুন হিসাবে প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি নিয়ে উদ্বেগের ইঙ্গিত দেয়।

এদিকে মূল্যস্ফীতি নিয়েও আইএমএফের নতুন প্রতিবেদনে বড় ধরনের আশঙ্কার কথা বলা হয়েছে। গত এপ্রিলে চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ৬ শতাংশ হতে পারে বলে ধারণা করা হলেও নতুন হিসাবে তা বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে। অর্থাৎ আগের পূর্বাভাসের তুলনায় মূল্যস্ফীতি ৪ দশমিক ৯ শতাংশীয় পয়েন্ট বেশি হওয়ার শঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বজায় থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় এবং প্রকৃত আয় কমে। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলো এতে বেশি চাপে পড়ে। অন্যদিকে প্রবৃদ্ধির গতি দুর্বল হয়ে পড়লে বেসরকারি বিনিয়োগ, নতুন কর্মসংস্থান এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগও বাধাগ্রস্ত হতে পারে।

আইএমএফের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৬ শতাংশ এবং এর আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় চলতি অর্থবছরে বাংলাদেশের পূর্বাভাসের দুর্বলতা স্পষ্ট। এই সময়ে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ এবং ভুটানের ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
প্রবৃদ্ধি কমে ৩.২ ও মূল্যস্ফীতি ১০.৯ শতাংশের আভাস আইএমএফের
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন