বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

কালিহাতীতে রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে লাশ দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আব্দুল সালাম (৬০) নামের এক ব্যক্তির মরদেহ দাফন করতে বাধার মুখে পড়েন স্বজনরা। পরে স্থানীয় লোকজন রাস্তার ওপর থাকা একটি ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করলে মরদেহ দাফন করা হয়। সোমবার ১২ অক্টোবর সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল সালাম ওই গ্রামের একাব্বর আলীর ছেলে।

স্বজনরা জানান, শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় মারা যান আব্দুল সালাম এবং পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, কবরস্থানে মরদেহ নেওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীদের পথ করে দিতে অনুরোধ করা হলেও তারা সাড়া দেননি। নিহতের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ বলেন, সোমবার সকাল ১০টার দিকে মরদেহ কবরস্থানে নেওয়ার সময় রাস্তা না থাকায় স্থানীয় লোকজন একত্র হয়ে ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে রাস্তা বন্ধ করে রেখেছেন প্রতিপক্ষের লোকজন। বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল বলেন, প্রতিপক্ষ রাস্তার ওপর ঘর নির্মাণ করায় মরদেহ নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঘরটি ভেঙে পথ তৈরি করেন। কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধের জেরে ক্ষুব্ধ লোকজন ঘর ভেঙে মরদেহ দাফন করেছেন এবং ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ পাঠানোর পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কালিহাতীতে রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে লাশ দাফন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আব্দুল সালাম (৬০) নামের এক ব্যক্তির মরদেহ দাফন করতে বাধার মুখে পড়েন স্বজনরা। পরে স্থানীয় লোকজন রাস্তার ওপর থাকা একটি ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করলে মরদেহ দাফন করা হয়। সোমবার ১২ অক্টোবর সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল সালাম ওই গ্রামের একাব্বর আলীর ছেলে।

স্বজনরা জানান, শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় মারা যান আব্দুল সালাম এবং পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, কবরস্থানে মরদেহ নেওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীদের পথ করে দিতে অনুরোধ করা হলেও তারা সাড়া দেননি। নিহতের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ বলেন, সোমবার সকাল ১০টার দিকে মরদেহ কবরস্থানে নেওয়ার সময় রাস্তা না থাকায় স্থানীয় লোকজন একত্র হয়ে ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে রাস্তা বন্ধ করে রেখেছেন প্রতিপক্ষের লোকজন। বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল বলেন, প্রতিপক্ষ রাস্তার ওপর ঘর নির্মাণ করায় মরদেহ নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঘরটি ভেঙে পথ তৈরি করেন। কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধের জেরে ক্ষুব্ধ লোকজন ঘর ভেঙে মরদেহ দাফন করেছেন এবং ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ পাঠানোর পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কালিহাতীতে রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে লাশ দাফন
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন