বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চট্টগ্রামে ডাকঘরে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ জব্দ

চট্টগ্রামের একটি ডাকঘরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৯ হাজার ৬৯১ পিস রং ফর্সাকারী ক্রিম ও ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ৩১টি কার্টনে থাকা এসব পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার ১২ অক্টোবর দুপুরে নগরের ফকিরহাট-সংলগ্ন ডাকঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে রেলপথে তা চট্টগ্রামে আনা হয় এবং ডাক বিভাগের গাড়িতে করে চালানটি চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটকসংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ হওয়া পণ্যের মধ্যে ২৯টি কার্টনে ছিল ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম। বাকি দুটি কার্টনে পাওয়া যায় ১ হাজার ৩৪০ পিস ই-সিগারেটের তরল বা ভ্যাপ লিকুইড। সব মিলিয়ে চালানটিতে পণ্যের সংখ্যা ২১ হাজার ৩১ পিস।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, সমুদ্রবন্দর দিয়ে পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ অবস্থায় একটি চক্র ডাকঘরকে ব্যবহার করে আমদানি নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ডাকঘর থেকে নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল।

কাস্টমস কর্তৃপক্ষের ধারণা, প্রচলিত নজরদারি এড়িয়ে নিষিদ্ধ পণ্য দেশে আনতে ডাক বিভাগের ব্যবস্থাকে বিকল্প রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে চক্রটি। এ ধরনের চোরাচালান ও অনিয়ম ঠেকাতে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ডাকঘরে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ জব্দ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের একটি ডাকঘরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৯ হাজার ৬৯১ পিস রং ফর্সাকারী ক্রিম ও ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ৩১টি কার্টনে থাকা এসব পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার ১২ অক্টোবর দুপুরে নগরের ফকিরহাট-সংলগ্ন ডাকঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে রেলপথে তা চট্টগ্রামে আনা হয় এবং ডাক বিভাগের গাড়িতে করে চালানটি চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটকসংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।

জব্দ হওয়া পণ্যের মধ্যে ২৯টি কার্টনে ছিল ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম। বাকি দুটি কার্টনে পাওয়া যায় ১ হাজার ৩৪০ পিস ই-সিগারেটের তরল বা ভ্যাপ লিকুইড। সব মিলিয়ে চালানটিতে পণ্যের সংখ্যা ২১ হাজার ৩১ পিস।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, সমুদ্রবন্দর দিয়ে পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ অবস্থায় একটি চক্র ডাকঘরকে ব্যবহার করে আমদানি নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ডাকঘর থেকে নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল।

কাস্টমস কর্তৃপক্ষের ধারণা, প্রচলিত নজরদারি এড়িয়ে নিষিদ্ধ পণ্য দেশে আনতে ডাক বিভাগের ব্যবস্থাকে বিকল্প রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে চক্রটি। এ ধরনের চোরাচালান ও অনিয়ম ঠেকাতে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চট্টগ্রামে ডাকঘরে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ জব্দ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন