বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

গ্রিসে এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের যুবক সিজানের

গ্রিসে এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো নবীগঞ্জের যুবক সিজান।ছবিঃ স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি, মহাকল্লোল নিউজ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সিজান মিয়া (৩৫) নামে এক প্রবাসী যুবক গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ছুটি কাটিয়ে দেশে থেকে গ্রিসে ফেরার এক সপ্তাহের মধ্যে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। তাঁর আট বছর বয়সী একটি ছেলে রয়েছে।

নিহত সিজান মিয়া নবীগঞ্জ উপজেলার ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে ২০১৯ সালে তিনি গ্রিসে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন সিজান। ছুটি শেষে গত ৩ অক্টোবর গ্রিসের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তিনি। পরদিন ৪ অক্টোবর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। তখন তিনি গ্রিসে পৌঁছানোর কথা জানিয়েছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি।

পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রিসে থাকা তাঁর পরিচিত ব্যক্তিরাও ৪ অক্টোবরের পর থেকে সিজানের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে গ্রিসে থাকা পরিচিত ব্যক্তিদের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।

সিজানের চাচাতো ভাই ইসমাইল জানান, গ্রিসে থাকা পরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাঁরা তাঁর মৃত্যুর খবর পেয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দূতাবাস থেকে জানা যেতে পারে বলে তাঁরা আশা করছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল সালাম বলেন, সিজানের মৃত্যুর খবর শুনেছেন তাঁরা। এ ঘটনায় তাঁরা শোকাহত। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে দূতাবাস সূত্রে জানা গেছে, সিজানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়া হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিজানের মৃত্যুর খবরে বৈঠাখাল গ্রাম ও তাঁর স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আট বছর বয়সী ছেলেকে রেখে তাঁর চলে যাওয়ায় শোকাহত পরিবারের সদস্যরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গ্রিসে এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের যুবক সিজানের

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সিজান মিয়া (৩৫) নামে এক প্রবাসী যুবক গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ছুটি কাটিয়ে দেশে থেকে গ্রিসে ফেরার এক সপ্তাহের মধ্যে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। তাঁর আট বছর বয়সী একটি ছেলে রয়েছে।

নিহত সিজান মিয়া নবীগঞ্জ উপজেলার ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে ২০১৯ সালে তিনি গ্রিসে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন সিজান। ছুটি শেষে গত ৩ অক্টোবর গ্রিসের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তিনি। পরদিন ৪ অক্টোবর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। তখন তিনি গ্রিসে পৌঁছানোর কথা জানিয়েছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি।

পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রিসে থাকা তাঁর পরিচিত ব্যক্তিরাও ৪ অক্টোবরের পর থেকে সিজানের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে গ্রিসে থাকা পরিচিত ব্যক্তিদের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।

সিজানের চাচাতো ভাই ইসমাইল জানান, গ্রিসে থাকা পরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাঁরা তাঁর মৃত্যুর খবর পেয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দূতাবাস থেকে জানা যেতে পারে বলে তাঁরা আশা করছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল সালাম বলেন, সিজানের মৃত্যুর খবর শুনেছেন তাঁরা। এ ঘটনায় তাঁরা শোকাহত। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে দূতাবাস সূত্রে জানা গেছে, সিজানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়া হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিজানের মৃত্যুর খবরে বৈঠাখাল গ্রাম ও তাঁর স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আট বছর বয়সী ছেলেকে রেখে তাঁর চলে যাওয়ায় শোকাহত পরিবারের সদস্যরা।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গ্রিসে এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের যুবক সিজানের
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন