বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

অভিবাসন অপরাধ দমনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের নতুন চুক্তি

বাংলাদেশ এবং যুক্তরাজ্য অভিবাসন সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা এবং প্রতারণাপূর্ণ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে অসহায় মানুষদের শোষণকারী অপরাধী চক্রের হাত থেকে নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে সহযোগিতা জোরদারে একটি নতুন কাঠামো গঠ‌নে সম্মত হয়েছে। রোববার (১১ অ‌ক্টোবর) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইক‌মিশন এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে। হাইকমিশন জানায়, এই কাঠামোটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার একটি প্রক্রিয়া প্রতিষ্ঠা করবে।

এটি নথি ও ভিসা জালিয়াতি এবং অনিয়মিত অভিবাসন-সংশ্লিষ্ট অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডসহ অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ শনাক্তকরণ, তা প্রতিহতকরণ ও মোকাবিলায় নিবিড় সহযোগিতাকে সহায়তা করবে। এই নতুন অংশীদারিত্ব বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ সম্পর্ক এবং অনিরাপদ ও অনিয়মিত অভিবাসন পথ ব্যবহার করে লাভবান হওয়া অপরাধী চক্রের শোষণ থেকে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় উভয় দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত কর‌বে। এই চুক্তির আওতায় উভয় দেশ তথ্য আদান-প্রদান ও কার্যক্রমগত সহযোগিতা বৃদ্ধি করবে, অগ্রগতির পর্যালোচনা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য নিয়মিত বৈঠক করবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে উঠেছে। এই চুক্তিটি সেসব সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর হাত থেকে নাগরিকদের সুরক্ষায় আমাদের যৌথ দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ, যারা আর্থিক লাভের উদ্দেশ্যে অভিবাসন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে মানুষকে শোষণ করতে চায়। তি‌নি ব‌লেন, নিবিড় সহযোগিতার মাধ্যমে উভয় দেশ অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা, বৈধ অভিবাসনকে সহায়তা এবং প্রতারণা, শোষণ ও পাচারের হাত থেকে ব্যক্তি ও পরিবারকে সুরক্ষার প্রচেষ্টা জোরদারে একত্রে কাজ করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অভিবাসন অপরাধ দমনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের নতুন চুক্তি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ এবং যুক্তরাজ্য অভিবাসন সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা এবং প্রতারণাপূর্ণ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে অসহায় মানুষদের শোষণকারী অপরাধী চক্রের হাত থেকে নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে সহযোগিতা জোরদারে একটি নতুন কাঠামো গঠ‌নে সম্মত হয়েছে। রোববার (১১ অ‌ক্টোবর) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইক‌মিশন এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে। হাইকমিশন জানায়, এই কাঠামোটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার একটি প্রক্রিয়া প্রতিষ্ঠা করবে।

এটি নথি ও ভিসা জালিয়াতি এবং অনিয়মিত অভিবাসন-সংশ্লিষ্ট অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডসহ অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ শনাক্তকরণ, তা প্রতিহতকরণ ও মোকাবিলায় নিবিড় সহযোগিতাকে সহায়তা করবে। এই নতুন অংশীদারিত্ব বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ সম্পর্ক এবং অনিরাপদ ও অনিয়মিত অভিবাসন পথ ব্যবহার করে লাভবান হওয়া অপরাধী চক্রের শোষণ থেকে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় উভয় দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত কর‌বে। এই চুক্তির আওতায় উভয় দেশ তথ্য আদান-প্রদান ও কার্যক্রমগত সহযোগিতা বৃদ্ধি করবে, অগ্রগতির পর্যালোচনা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য নিয়মিত বৈঠক করবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে উঠেছে। এই চুক্তিটি সেসব সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর হাত থেকে নাগরিকদের সুরক্ষায় আমাদের যৌথ দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ, যারা আর্থিক লাভের উদ্দেশ্যে অভিবাসন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে মানুষকে শোষণ করতে চায়। তি‌নি ব‌লেন, নিবিড় সহযোগিতার মাধ্যমে উভয় দেশ অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা, বৈধ অভিবাসনকে সহায়তা এবং প্রতারণা, শোষণ ও পাচারের হাত থেকে ব্যক্তি ও পরিবারকে সুরক্ষার প্রচেষ্টা জোরদারে একত্রে কাজ করবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
অভিবাসন অপরাধ দমনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের নতুন চুক্তি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন