বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

দিল্লিতে ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, এখনও আটক ধ্রুব রাঠিসহ ৪

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের দল ‘কাকরোচ জনতা পার্টি’র (সিজেপি) মহাসমাবেশ ঘিরে শনিবার উত্তাল হয়ে ওঠে ভারতের রাজধানী দিল্লি। এই নিষিদ্ধ কর্মসূচি ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক অভিযানে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালার পিনারাই বিজয়ন, বৃন্দা কারাত, যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ এবং ডি রাজাসহ অন্তত ৩ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়।

যন্তর মন্তরের পথ বন্ধ থাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন প্রান্তে। পুলিশ আটক শীর্ষ নেতাদের বিভিন্ন স্টেডিয়ামে নিয়ে যায় এবং দিন শেষে নারী ও প্রবীণদের প্রথমে মুক্তি দেওয়া হলেও সিজেপির শীর্ষ নেতৃত্ব ও ইউটিউবার ধ্রুব রাঠিসহ চার জন এখনও কারাবন্দি রয়েছেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, দলের নেতা আশুতোশ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লিতে অবতরণের পরই বিমানবন্দর থেকে আটক করা হয়। এর মধ্যে মহারাষ্ট্রে অভিজিতের ঠাকুমা মারা গেলেও শেষকৃত্যে যাওয়ার বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়নি পুলিশ। এছাড়া ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়েছিল গুরুগ্রাম থেকে।

বিক্ষোভের সমর্থনে চেন্নাই থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে লেখেন, ‘সব নেতা ও তরুণদের গ্রেফতার করুন। আমাদের সবাইকে একসঙ্গে আটক করুন— আমরা পিছপা হবো না।’ মুখের ওপর ব্যান্ডেজ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ করা মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘জরুরি অবস্থার চেয়েও ভয়াবহ সুপার ইমার্জেন্সি’ বলে অভিহিত করেন। মুক্তি পাওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘মোদিজি, জেলে আপনাদের জায়গার অভাব পড়ে যাবে!’

এদিকে আটককৃতদের অবিলম্বে মুক্তি দেওয়া না হলে সমাজকর্মী সোনাম ওয়াংচুক আমরণ অনশন বা পদযাত্রা শুরুর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে বিজেপি মুখপাত্র রবি শঙ্কর প্রসাদ এই আন্দোলনকে ‘নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা’ আখ্যা দিয়ে দাবি করেন, ভারত কোনও কলা প্রজাতন্ত্র নয়, দেশ সংসদ দিয়ে চলবে, রাজপথের অরাজকতা দিয়ে নয়। পরিস্থিতি সামলাতে রবিবারও রাজধানীতে কড়া নিরাপত্তা জারি রয়েছে এবং সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দিল্লিতে ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, এখনও আটক ধ্রুব রাঠিসহ ৪

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের দল ‘কাকরোচ জনতা পার্টি’র (সিজেপি) মহাসমাবেশ ঘিরে শনিবার উত্তাল হয়ে ওঠে ভারতের রাজধানী দিল্লি। এই নিষিদ্ধ কর্মসূচি ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক অভিযানে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালার পিনারাই বিজয়ন, বৃন্দা কারাত, যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ এবং ডি রাজাসহ অন্তত ৩ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়।

যন্তর মন্তরের পথ বন্ধ থাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন প্রান্তে। পুলিশ আটক শীর্ষ নেতাদের বিভিন্ন স্টেডিয়ামে নিয়ে যায় এবং দিন শেষে নারী ও প্রবীণদের প্রথমে মুক্তি দেওয়া হলেও সিজেপির শীর্ষ নেতৃত্ব ও ইউটিউবার ধ্রুব রাঠিসহ চার জন এখনও কারাবন্দি রয়েছেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, দলের নেতা আশুতোশ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লিতে অবতরণের পরই বিমানবন্দর থেকে আটক করা হয়। এর মধ্যে মহারাষ্ট্রে অভিজিতের ঠাকুমা মারা গেলেও শেষকৃত্যে যাওয়ার বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়নি পুলিশ। এছাড়া ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়েছিল গুরুগ্রাম থেকে।

বিক্ষোভের সমর্থনে চেন্নাই থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে লেখেন, ‘সব নেতা ও তরুণদের গ্রেফতার করুন। আমাদের সবাইকে একসঙ্গে আটক করুন— আমরা পিছপা হবো না।’ মুখের ওপর ব্যান্ডেজ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ করা মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘জরুরি অবস্থার চেয়েও ভয়াবহ সুপার ইমার্জেন্সি’ বলে অভিহিত করেন। মুক্তি পাওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘মোদিজি, জেলে আপনাদের জায়গার অভাব পড়ে যাবে!’

এদিকে আটককৃতদের অবিলম্বে মুক্তি দেওয়া না হলে সমাজকর্মী সোনাম ওয়াংচুক আমরণ অনশন বা পদযাত্রা শুরুর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে বিজেপি মুখপাত্র রবি শঙ্কর প্রসাদ এই আন্দোলনকে ‘নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা’ আখ্যা দিয়ে দাবি করেন, ভারত কোনও কলা প্রজাতন্ত্র নয়, দেশ সংসদ দিয়ে চলবে, রাজপথের অরাজকতা দিয়ে নয়। পরিস্থিতি সামলাতে রবিবারও রাজধানীতে কড়া নিরাপত্তা জারি রয়েছে এবং সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দিল্লিতে ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, এখনও আটক ধ্রুব রাঠিসহ ৪
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন