বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা লোপাট, তরুণী গ্রেপ্তার

বিদেশি পর্যটনকেন্দ্রের রেটিং ও মন্তব্য করার নামে অনলাইনভিত্তিক চাকরি এবং লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানিয়েছে, ৮ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে প্রীয়ন্তীকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গ্রেপ্তার হওয়া তরুণী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

তদন্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টে একটি টেলিগ্রাম আইডি থেকে ভুক্তভোগী ব্যবসায়ীর মুঠোফোনে পার্টটাইম চাকরির প্রস্তাব আসে। সেখানে নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের অনুকরণে তৈরি নকল ওয়েবসাইটে পর্যটনকেন্দ্রের রেটিং ও ফিডব্যাক দিয়ে দৈনিক ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের কথা বলা হয়। শুরুতে কিছু পারিশ্রমিক দিয়ে তাঁর বিশ্বাস অর্জন করে চক্রটি।

পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের বর্ষপূর্তির কথা বলে একটি টেলিগ্রাম গ্রুপে ওই ব্যবসায়ীর সামনে ১ লাখ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দেওয়া হয়। অন্য সদস্যদের জমা দেওয়া ব্যাংক স্লিপ দেখে প্রলুব্ধ হয়ে তিনি ২০২৫ সালের ২২ আগস্ট বিভিন্ন শর্ত পূরণের নামে একই দিনে মোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা চক্রের বিভিন্ন হিসাবে পাঠান।

টাকা পাঠানোর পর মূলধন বা মুনাফা ফেরত না দিয়ে উল্টো আরও অর্থ দাবি করা হলে ব্যবসায়ীর সন্দেহ হয়। একপর্যায়ে চক্রটি যোগাযোগ বন্ধ করে দিলে তিনি ২০২৫ সালের ১ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করেন। সিআইডি জানায়, ওই ব্যবসায়ীর কাছে প্রাথমিক পারিশ্রমিক পাঠানোর মোবাইল আর্থিক হিসাবটি প্রীয়ন্তীর নামেই নিবন্ধিত ছিল।

একই মামলায় প্রীয়ন্তী ছাড়াও বিভিন্ন সময়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ, যাদের মধ্যে চারজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অনলাইনে কাজ কিংবা অপরিচিতদের সঙ্গে অর্থ লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার এবং প্রতারণার শিকার হলে দ্রুত তথ্য-প্রমাণসহ পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে সিআইডি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা লোপাট, তরুণী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

বিদেশি পর্যটনকেন্দ্রের রেটিং ও মন্তব্য করার নামে অনলাইনভিত্তিক চাকরি এবং লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানিয়েছে, ৮ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে প্রীয়ন্তীকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গ্রেপ্তার হওয়া তরুণী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

তদন্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টে একটি টেলিগ্রাম আইডি থেকে ভুক্তভোগী ব্যবসায়ীর মুঠোফোনে পার্টটাইম চাকরির প্রস্তাব আসে। সেখানে নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের অনুকরণে তৈরি নকল ওয়েবসাইটে পর্যটনকেন্দ্রের রেটিং ও ফিডব্যাক দিয়ে দৈনিক ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের কথা বলা হয়। শুরুতে কিছু পারিশ্রমিক দিয়ে তাঁর বিশ্বাস অর্জন করে চক্রটি।

পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের বর্ষপূর্তির কথা বলে একটি টেলিগ্রাম গ্রুপে ওই ব্যবসায়ীর সামনে ১ লাখ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দেওয়া হয়। অন্য সদস্যদের জমা দেওয়া ব্যাংক স্লিপ দেখে প্রলুব্ধ হয়ে তিনি ২০২৫ সালের ২২ আগস্ট বিভিন্ন শর্ত পূরণের নামে একই দিনে মোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা চক্রের বিভিন্ন হিসাবে পাঠান।

টাকা পাঠানোর পর মূলধন বা মুনাফা ফেরত না দিয়ে উল্টো আরও অর্থ দাবি করা হলে ব্যবসায়ীর সন্দেহ হয়। একপর্যায়ে চক্রটি যোগাযোগ বন্ধ করে দিলে তিনি ২০২৫ সালের ১ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করেন। সিআইডি জানায়, ওই ব্যবসায়ীর কাছে প্রাথমিক পারিশ্রমিক পাঠানোর মোবাইল আর্থিক হিসাবটি প্রীয়ন্তীর নামেই নিবন্ধিত ছিল।

একই মামলায় প্রীয়ন্তী ছাড়াও বিভিন্ন সময়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ, যাদের মধ্যে চারজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অনলাইনে কাজ কিংবা অপরিচিতদের সঙ্গে অর্থ লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার এবং প্রতারণার শিকার হলে দ্রুত তথ্য-প্রমাণসহ পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে সিআইডি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা লোপাট, তরুণী গ্রেপ্তার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন