বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনার পর তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। এছাড়া বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে ইয়াবা উদ্ধারের বিষয়টি উল্লেখ না করে শুধু অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের কথা বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর পাহাড়তলী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

বহিষ্কারের বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী জানান, দলীয় পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো সুযোগ নেই। হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের মিরসরাইয়ে হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনার পর তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। এছাড়া বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে ইয়াবা উদ্ধারের বিষয়টি উল্লেখ না করে শুধু অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের কথা বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর পাহাড়তলী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

বহিষ্কারের বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী জানান, দলীয় পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো সুযোগ নেই। হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন