বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক: বন্ধের উদ্যোগ নিল রেলওয়ে

স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ঘটনায় ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে ব্লক করা, জড়িতদের গ্রেপ্তার এবং ই-টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেলওয়ে জানায়, সম্প্রতি bookmyrailbd.com নামে একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট স্বয়ংক্রিয় বট ব্যবহার করে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করছে। পরে এসব টিকিট অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করা হচ্ছে, যার ফলে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট পাচ্ছেন না এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

যাত্রীদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। এর মধ্যে টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে ই-টিকিটিং সিস্টেমের নিরাপত্তা জোরদার এবং বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

অন্যদিকে, ওই ওয়েবসাইট, ওয়েবসাইটের আইপি ঠিকানা এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ থেকে ব্লক করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে যাত্রীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপ থেকে টিকিট কেনার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে কোনো অননুমোদিত মাধ্যম থেকে টিকিট না কেনার পাশাপাশি কালোবাজারির তথ্য থাকলে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক: বন্ধের উদ্যোগ নিল রেলওয়ে

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ঘটনায় ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে ব্লক করা, জড়িতদের গ্রেপ্তার এবং ই-টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেলওয়ে জানায়, সম্প্রতি bookmyrailbd.com নামে একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট স্বয়ংক্রিয় বট ব্যবহার করে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করছে। পরে এসব টিকিট অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করা হচ্ছে, যার ফলে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট পাচ্ছেন না এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

যাত্রীদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। এর মধ্যে টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে ই-টিকিটিং সিস্টেমের নিরাপত্তা জোরদার এবং বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

অন্যদিকে, ওই ওয়েবসাইট, ওয়েবসাইটের আইপি ঠিকানা এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ থেকে ব্লক করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে যাত্রীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপ থেকে টিকিট কেনার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে কোনো অননুমোদিত মাধ্যম থেকে টিকিট না কেনার পাশাপাশি কালোবাজারির তথ্য থাকলে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক: বন্ধের উদ্যোগ নিল রেলওয়ে
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন