বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা স্থগিত

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের ভারুয়াখালী ও বাঁকখালী মোহনা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রোববার এই আদেশ দেন। ঢাকার বাসস থেকে ৫ অক্টোবর, ২০২৬ তারিখে এই তথ্য জানানো হয়।

এই আদেশের ফলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে মাতারবাড়ী উন্নয়ন প্রকল্পের কাজ করতে কোনো বাধা থাকল না বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল নিজে। এছাড়া রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী ফয়সাল মাহমুদ ফয়েজী।

উল্লেখ্য, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় মাতারবাড়ী পোর্ট অ্যাকসেস রোড নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএল জেভি-কে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল। কক্সবাজার জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে ৬ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের এই অনুমোদন প্রদান করে।

তবে মহেশখালী চ্যানেলের নির্দিষ্ট এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন। সেই রিটের শুনানি নিয়ে গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট ভারুয়াখালী ও বাঁকখালী মোহনা থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন থেকে বিরত রাখতে চার মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল আবেদন করলে চেম্বার আদালত তা স্থগিত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা স্থগিত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের ভারুয়াখালী ও বাঁকখালী মোহনা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রোববার এই আদেশ দেন। ঢাকার বাসস থেকে ৫ অক্টোবর, ২০২৬ তারিখে এই তথ্য জানানো হয়।

এই আদেশের ফলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে মাতারবাড়ী উন্নয়ন প্রকল্পের কাজ করতে কোনো বাধা থাকল না বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল নিজে। এছাড়া রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী ফয়সাল মাহমুদ ফয়েজী।

উল্লেখ্য, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় মাতারবাড়ী পোর্ট অ্যাকসেস রোড নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএল জেভি-কে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল। কক্সবাজার জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে ৬ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের এই অনুমোদন প্রদান করে।

তবে মহেশখালী চ্যানেলের নির্দিষ্ট এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন। সেই রিটের শুনানি নিয়ে গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট ভারুয়াখালী ও বাঁকখালী মোহনা থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন থেকে বিরত রাখতে চার মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল আবেদন করলে চেম্বার আদালত তা স্থগিত করেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা স্থগিত
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন