বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

হবিগঞ্জে বাবাকে জবাই করে হত্যার অভিযোগ, মাদকাসক্ত ছেলে আটক

প্রতীকী ছবিঃ মহাকল্লোল নিউজ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে শাহাবুদ্দিন মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে ইয়াফিন মিয়া (২১) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তাঁর ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে ইয়াফিন চতুর্থ। পরিবারের সদস্যদের দাবি, ইয়াফিন প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার সময় ইয়াফিন তাঁর বাবার শোবার ঘরে যান। কিছুক্ষণ পর তাঁর বড় ভাই ঘরে ঢুকে শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে শিবপাশা বাজার এলাকা থেকে ইয়াফিনকে আটক করা হয়।

শিবপাশা ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল মিয়া বলেন, ইয়াফিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁর আচরণও অস্বাভাবিক ছিল।

আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাবুদ্দিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

ইয়াফিন প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার পর ইয়াফিনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে বাবাকে জবাই করে হত্যার অভিযোগ, মাদকাসক্ত ছেলে আটক

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের আজমিরীগঞ্জে শাহাবুদ্দিন মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে ইয়াফিন মিয়া (২১) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তাঁর ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে ইয়াফিন চতুর্থ। পরিবারের সদস্যদের দাবি, ইয়াফিন প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার সময় ইয়াফিন তাঁর বাবার শোবার ঘরে যান। কিছুক্ষণ পর তাঁর বড় ভাই ঘরে ঢুকে শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে শিবপাশা বাজার এলাকা থেকে ইয়াফিনকে আটক করা হয়।

শিবপাশা ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল মিয়া বলেন, ইয়াফিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁর আচরণও অস্বাভাবিক ছিল।

আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাবুদ্দিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।

ইয়াফিন প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার পর ইয়াফিনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হবিগঞ্জে বাবাকে জবাই করে হত্যার অভিযোগ, মাদকাসক্ত ছেলে আটক
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন