বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

টাকা ব্যবহারের আগে আমাদের বেঁচে থাকতে হবে: মোহাম্মদ নাশিদ

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে বক্তব্য রাখেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। সোমবার রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন তিনি। মোহাম্মদ নাশিদ বলেন, পৃথিবীর সবকিছু টাকার ওপর নির্ভর করে কিন্তু সেই টাকাকে ব্যবহার করতে হলে তো আগে আমাদের বেঁচে থাকতে হবে।

তিনি বলেন, আমি সমৃদ্ধি ও বাণিজ্য বুঝি এবং জানি সবকিছু টাকার ওপর নির্ভরশীল, তাই এমন উন্নয়ন কৌশল দরকার যা পরিবেশের কম ক্ষতি করে। আমাদের গ্রহ বদলে যাওয়ায় অভ্যাস পরিবর্তন করা উচিত উল্লেখ করে তিনি জানান, গ্রহ বাঁচাতে মানুষকে দরিদ্র হয়ে থাকতে বলতে পারি না। কিছু দেশ নিজেদের স্বার্থে সম্পদ ব্যবহার করে ধনী হয়েছে যা আমাদের বিনিময়ে করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নেপাল বা মালদ্বীপের মতো দেশগুলো এমন কিছু করেনি যা ভয়াবহ বন্যা বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ হতে পারে বলে জানান মোহাম্মদ নাশিদ। তিনি বলেন, আমরা এখনও বেঁচে থাকার তাগিদেই এই গ্রহকে ইকোসিস্টেমের সেবা দিয়ে যাচ্ছি এবং এর বিনিময়ে কোনো দান-খয়রাত বা অনুদান নয় বরং একটি ন্যায্য পাওনা চাইছি। প্রকৃতিকে রক্ষা না করলে নিজে বেঁচে থাকা যায় না উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কোনো রাষ্ট্র তলিয়ে গেলে তখন কী ঘটে?

তটরেখা তলিয়ে গেলে রাজনৈতিক সীমানা বা অর্থনৈতিক অঞ্চল হারানোর ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা যা করেছেন তার কারণে আমরা আমাদের দেশ হারাতে পারি না। জলবায়ু পরিবর্তনকে অন্যদের সমস্যা ভাবা প্রচলিত অন্ধ বিশ্বাস উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, মালদ্বীপ হারিয়ে যাওয়ার আগে অন্যদের ভূখণ্ডও হারিয়ে যাবে। তাই সমুদ্র আইন সংক্রান্ত সংস্থাগুলোকে রাষ্ট্র বা সমুদ্রের সীমানার সংজ্ঞা নতুন করে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

টাকা ব্যবহারের আগে আমাদের বেঁচে থাকতে হবে: মোহাম্মদ নাশিদ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে বক্তব্য রাখেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। সোমবার রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন তিনি। মোহাম্মদ নাশিদ বলেন, পৃথিবীর সবকিছু টাকার ওপর নির্ভর করে কিন্তু সেই টাকাকে ব্যবহার করতে হলে তো আগে আমাদের বেঁচে থাকতে হবে।

তিনি বলেন, আমি সমৃদ্ধি ও বাণিজ্য বুঝি এবং জানি সবকিছু টাকার ওপর নির্ভরশীল, তাই এমন উন্নয়ন কৌশল দরকার যা পরিবেশের কম ক্ষতি করে। আমাদের গ্রহ বদলে যাওয়ায় অভ্যাস পরিবর্তন করা উচিত উল্লেখ করে তিনি জানান, গ্রহ বাঁচাতে মানুষকে দরিদ্র হয়ে থাকতে বলতে পারি না। কিছু দেশ নিজেদের স্বার্থে সম্পদ ব্যবহার করে ধনী হয়েছে যা আমাদের বিনিময়ে করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নেপাল বা মালদ্বীপের মতো দেশগুলো এমন কিছু করেনি যা ভয়াবহ বন্যা বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ হতে পারে বলে জানান মোহাম্মদ নাশিদ। তিনি বলেন, আমরা এখনও বেঁচে থাকার তাগিদেই এই গ্রহকে ইকোসিস্টেমের সেবা দিয়ে যাচ্ছি এবং এর বিনিময়ে কোনো দান-খয়রাত বা অনুদান নয় বরং একটি ন্যায্য পাওনা চাইছি। প্রকৃতিকে রক্ষা না করলে নিজে বেঁচে থাকা যায় না উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কোনো রাষ্ট্র তলিয়ে গেলে তখন কী ঘটে?

তটরেখা তলিয়ে গেলে রাজনৈতিক সীমানা বা অর্থনৈতিক অঞ্চল হারানোর ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা যা করেছেন তার কারণে আমরা আমাদের দেশ হারাতে পারি না। জলবায়ু পরিবর্তনকে অন্যদের সমস্যা ভাবা প্রচলিত অন্ধ বিশ্বাস উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, মালদ্বীপ হারিয়ে যাওয়ার আগে অন্যদের ভূখণ্ডও হারিয়ে যাবে। তাই সমুদ্র আইন সংক্রান্ত সংস্থাগুলোকে রাষ্ট্র বা সমুদ্রের সীমানার সংজ্ঞা নতুন করে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
টাকা ব্যবহারের আগে আমাদের বেঁচে থাকতে হবে: মোহাম্মদ নাশিদ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন