বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উদ্ভাবনী ও বরেণ্য নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে চেন্নাইয়ের কাভেরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

নির্মাতার নাতি অশ্বিন জানান, রবিবার (৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে চেন্নাইয়ের এভিএম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে পাঁচটি ভাষায় প্রায় ৬০টি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন এই গুণী পরিচালক। গল্প বলার কৌশল এবং বিভিন্ন ঘরানার সিনেমা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ভারতীয় চলচ্চিত্রে তিনি নিজস্ব এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন।

১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুদুরে জন্মগ্রহণ করেন সিঙ্গীতম। কিংবদন্তি পরিচালক কে ভি রেড্ডির সহকারী হিসেবে ‘মায়াবাজার’ ও ‘জগদেকা ভীরুনি কথা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার কাজের শুরু হয়। এরপর ১৯৭২ সালে ‘নীতি নিজায়িতি’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।

ব্যতিক্রমী ভাবনার এই নির্মাতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নির্বাক চলচ্চিত্র ‘পুষ্পক বিমানম’ এবং টাইম-ট্রাভেল ঘরানার বিখ্যাত সিনেমা ‘আদিত্য ৩৬৯’। এছাড়া ১৯৭৪ সালে তার নির্মিত ‘দিক্কাত্র পার্বতী’ তামিল ভাষার সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এবং ১৯৭৭ সালের ‘থারাম মারিন্দি’ নান্দী পুরস্কার লাভ করে। ১৯৮৫ সালে নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের জীবনভিত্তিক তার আলোচিত চলচ্চিত্র ‘ময়ুরি’ ব্যাপক প্রশংসা ও একাধিক পুরস্কার অর্জন করেছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উদ্ভাবনী ও বরেণ্য নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে চেন্নাইয়ের কাভেরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

নির্মাতার নাতি অশ্বিন জানান, রবিবার (৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে চেন্নাইয়ের এভিএম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে পাঁচটি ভাষায় প্রায় ৬০টি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন এই গুণী পরিচালক। গল্প বলার কৌশল এবং বিভিন্ন ঘরানার সিনেমা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ভারতীয় চলচ্চিত্রে তিনি নিজস্ব এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন।

১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুদুরে জন্মগ্রহণ করেন সিঙ্গীতম। কিংবদন্তি পরিচালক কে ভি রেড্ডির সহকারী হিসেবে ‘মায়াবাজার’ ও ‘জগদেকা ভীরুনি কথা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার কাজের শুরু হয়। এরপর ১৯৭২ সালে ‘নীতি নিজায়িতি’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।

ব্যতিক্রমী ভাবনার এই নির্মাতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নির্বাক চলচ্চিত্র ‘পুষ্পক বিমানম’ এবং টাইম-ট্রাভেল ঘরানার বিখ্যাত সিনেমা ‘আদিত্য ৩৬৯’। এছাড়া ১৯৭৪ সালে তার নির্মিত ‘দিক্কাত্র পার্বতী’ তামিল ভাষার সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এবং ১৯৭৭ সালের ‘থারাম মারিন্দি’ নান্দী পুরস্কার লাভ করে। ১৯৮৫ সালে নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের জীবনভিত্তিক তার আলোচিত চলচ্চিত্র ‘ময়ুরি’ ব্যাপক প্রশংসা ও একাধিক পুরস্কার অর্জন করেছিল।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন