বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স দিল সাড়ে ৯ কোটি টাকার বীমা দাবি

চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। নয়া দিগন্ত

গ্রাহকদের দ্রুত ও স্বচ্ছভাবে বীমা দাবি পরিশোধে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এরই অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের মাঝে নয় কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেয়া হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মেহতাস হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মেহতাহার হোসেন, ডিএমডি মো: খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, প্রকল্প পরিচালক মো: মাহবুবুর রহমান এবং কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু বলেন, সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে। বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করাসহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠবে। সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, অনিশ্চিত ভবিষ্যতে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বীমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রাহকদের আস্থা ধরে রাখতে বীমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

অনুষ্ঠানের সভাপতি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বলেন, বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই একটি বাস্তব প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, মোস্তফা হেলাল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে, বীমার দাবি বাবদ অর্থের চেক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত গ্রাহকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পপুলার লাইফ ইন্স্যুরেন্স দিল সাড়ে ৯ কোটি টাকার বীমা দাবি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

গ্রাহকদের দ্রুত ও স্বচ্ছভাবে বীমা দাবি পরিশোধে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এরই অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের মাঝে নয় কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেয়া হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মেহতাস হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মেহতাহার হোসেন, ডিএমডি মো: খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, প্রকল্প পরিচালক মো: মাহবুবুর রহমান এবং কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু বলেন, সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে। বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করাসহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠবে। সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, অনিশ্চিত ভবিষ্যতে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বীমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রাহকদের আস্থা ধরে রাখতে বীমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

অনুষ্ঠানের সভাপতি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বলেন, বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই একটি বাস্তব প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, মোস্তফা হেলাল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে, বীমার দাবি বাবদ অর্থের চেক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত গ্রাহকরা।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স দিল সাড়ে ৯ কোটি টাকার বীমা দাবি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন