বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে সারাদেশে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় চারজন নিহত এবং অন্তত ৫২৭ জন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব তথ্যানুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এইচআরএসএস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্টে ৭০টি সহিংসতার ঘটনায় সাতজন নিহত ও ৫৩৬ জন আহত হয়েছিলেন।

সংস্থাটি জানিয়েছে, সেপ্টেম্বরে রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তত ৬৮টি সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ৩৫টি ঘটনায় ৩৪০ জন আহত ও একজন নিহত হয়েছেন। এছাড়া বিএনপি-জামায়াত সংঘর্ষের সাতটি ঘটনায় ৬১ জন আহত হয়েছেন। বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ছয়টি ঘটনায় ৪২ জন আহত ও একজন নিহত হয়েছেন। জামায়াত-আওয়ামী লীগের দুটি সংঘর্ষের ঘটনায় তিনজন আহত ও একজন নিহত হয়েছেন।

বিএনপি-এনসিপির তিনটি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। একই সময়ে অন্যান্য দলের সঙ্গে বিএনপির সংঘর্ষের সাতটি ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যকার আরও সাতটি সংঘর্ষের ঘটনায় ৫০ জন আহত ও একজন নিহত হয়েছেন। এইচআরএসএসের হিসাবে, নিহত চারজনের মধ্যে দুজন আওয়ামী লীগের, একজন বিএনপির এবং একজন জামায়াতে ইসলামীর।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দুটি সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া সেপ্টেম্বরে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তদের পৃথক ১২টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় বিএনপির পাঁচজন ও জামায়াতের একজনসহ সাতজন আহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে সারাদেশে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় চারজন নিহত এবং অন্তত ৫২৭ জন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব তথ্যানুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এইচআরএসএস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্টে ৭০টি সহিংসতার ঘটনায় সাতজন নিহত ও ৫৩৬ জন আহত হয়েছিলেন।

সংস্থাটি জানিয়েছে, সেপ্টেম্বরে রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তত ৬৮টি সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ৩৫টি ঘটনায় ৩৪০ জন আহত ও একজন নিহত হয়েছেন। এছাড়া বিএনপি-জামায়াত সংঘর্ষের সাতটি ঘটনায় ৬১ জন আহত হয়েছেন। বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ছয়টি ঘটনায় ৪২ জন আহত ও একজন নিহত হয়েছেন। জামায়াত-আওয়ামী লীগের দুটি সংঘর্ষের ঘটনায় তিনজন আহত ও একজন নিহত হয়েছেন।

বিএনপি-এনসিপির তিনটি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। একই সময়ে অন্যান্য দলের সঙ্গে বিএনপির সংঘর্ষের সাতটি ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যকার আরও সাতটি সংঘর্ষের ঘটনায় ৫০ জন আহত ও একজন নিহত হয়েছেন। এইচআরএসএসের হিসাবে, নিহত চারজনের মধ্যে দুজন আওয়ামী লীগের, একজন বিএনপির এবং একজন জামায়াতে ইসলামীর।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দুটি সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া সেপ্টেম্বরে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তদের পৃথক ১২টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় বিএনপির পাঁচজন ও জামায়াতের একজনসহ সাতজন আহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন