বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

এনসিটি ও সিসিটি ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর অবস্থান

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবিতে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। ওই সময়ের মধ্যে সরকার প্রক্রিয়া বাতিলের সুস্পষ্ট ঘোষণা না দিলে সেখান থেকেই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বন্দর রক্ষা কমিটি। লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু বলেন, গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনসিটি ও ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছরের জন্য আন্তর্জাতিক অপারেটরকে দেওয়ার খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, যা মূল অ্যাজেন্ডায় বিস্তারিত না রেখে বিবিধ অংশে রাখা হয়।

তিনি বলেন, এনসিটি বন্দরের অন্যতম প্রধান টার্মিনাল হওয়ায় এটি দীর্ঘ মেয়াদে কনসেশনে দেওয়ার আগে রাষ্ট্রীয় পরিচালনায় সম্ভাব্য আয় ও সক্ষমতার স্বচ্ছ মূল্যায়ন জনসমক্ষে প্রকাশ করা দরকার। সংগঠনটি বিদেশি বিনিয়োগের বিরোধী নয় উল্লেখ করে তিনি জানান, জাতীয় নিরাপত্তা, রাজস্ব ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এ প্রসঙ্গে ২০২৩ সালের ডিসেম্বরে পতেঙ্গা টার্মিনাল নিয়ে হওয়া চুক্তির অভিজ্ঞতা পর্যালোচনার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলন থেকে সিসিটি ইজারা সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বন্দর শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও হয়রানিমূলক বদলি বন্ধের দাবি জানানো হয়। অনুষ্ঠানে টিইউসি, জাতীয়তাবাদী শ্রমিক দল ও স্কপসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এনসিটি ও সিসিটি ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর অবস্থান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবিতে আগামী ৫ অক্টোবর বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। ওই সময়ের মধ্যে সরকার প্রক্রিয়া বাতিলের সুস্পষ্ট ঘোষণা না দিলে সেখান থেকেই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বন্দর রক্ষা কমিটি। লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু বলেন, গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনসিটি ও ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছরের জন্য আন্তর্জাতিক অপারেটরকে দেওয়ার খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, যা মূল অ্যাজেন্ডায় বিস্তারিত না রেখে বিবিধ অংশে রাখা হয়।

তিনি বলেন, এনসিটি বন্দরের অন্যতম প্রধান টার্মিনাল হওয়ায় এটি দীর্ঘ মেয়াদে কনসেশনে দেওয়ার আগে রাষ্ট্রীয় পরিচালনায় সম্ভাব্য আয় ও সক্ষমতার স্বচ্ছ মূল্যায়ন জনসমক্ষে প্রকাশ করা দরকার। সংগঠনটি বিদেশি বিনিয়োগের বিরোধী নয় উল্লেখ করে তিনি জানান, জাতীয় নিরাপত্তা, রাজস্ব ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এ প্রসঙ্গে ২০২৩ সালের ডিসেম্বরে পতেঙ্গা টার্মিনাল নিয়ে হওয়া চুক্তির অভিজ্ঞতা পর্যালোচনার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলন থেকে সিসিটি ইজারা সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বন্দর শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও হয়রানিমূলক বদলি বন্ধের দাবি জানানো হয়। অনুষ্ঠানে টিইউসি, জাতীয়তাবাদী শ্রমিক দল ও স্কপসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
এনসিটি ও সিসিটি ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর অবস্থান
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন