বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

পাবনায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে দুই কসাইয়ের কারাদণ্ড

পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বেড়হাউলিয়া পূর্বপাড়া কাশেমের বটতলা এলাকায় পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্তরা হলেন সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের রবিন প্রামাণিক এবং খান মাহমুদপুর গ্রামের মোলাই মাণিক ওরফে বাবর আলী। ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাতে বেড়হাউলিয়া পূর্বপাড়া কাশেমের বটতলা এলাকায় চেকপোস্টে সাঁথিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অটোরিকশার পেছনের সিট ও ভেতর থেকে পলিথিনে মোড়ানো চামড়া ছাড়ানো গরুর কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামের এক ব্যক্তির কাছ থেকে অসুস্থ একটি গরু ৪০ হাজার টাকায় কিনেছিলেন। পরে গরুটি জবাই করে চামড়া ছাড়ানোর পর মাংস বিক্রির জন্য সাঁথিয়া পৌর এলাকার তাদের দোকানে নিয়ে যাচ্ছিলেন। গরুর মাংস পরিবহন ও বিক্রির বিষয়ে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযানে নেতৃত্ব দেওয়া ফরিদপুর থানার এসআই নূর মোহাম্মদ সরকার মাংসগুলো জব্দ করেন এবং দুইজনকে আটক করেন। বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন এই সাজা প্রদান করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাবনায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে দুই কসাইয়ের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বেড়হাউলিয়া পূর্বপাড়া কাশেমের বটতলা এলাকায় পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্তরা হলেন সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের রবিন প্রামাণিক এবং খান মাহমুদপুর গ্রামের মোলাই মাণিক ওরফে বাবর আলী। ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাতে বেড়হাউলিয়া পূর্বপাড়া কাশেমের বটতলা এলাকায় চেকপোস্টে সাঁথিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অটোরিকশার পেছনের সিট ও ভেতর থেকে পলিথিনে মোড়ানো চামড়া ছাড়ানো গরুর কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামের এক ব্যক্তির কাছ থেকে অসুস্থ একটি গরু ৪০ হাজার টাকায় কিনেছিলেন। পরে গরুটি জবাই করে চামড়া ছাড়ানোর পর মাংস বিক্রির জন্য সাঁথিয়া পৌর এলাকার তাদের দোকানে নিয়ে যাচ্ছিলেন। গরুর মাংস পরিবহন ও বিক্রির বিষয়ে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযানে নেতৃত্ব দেওয়া ফরিদপুর থানার এসআই নূর মোহাম্মদ সরকার মাংসগুলো জব্দ করেন এবং দুইজনকে আটক করেন। বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন এই সাজা প্রদান করেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পাবনায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে দুই কসাইয়ের কারাদণ্ড
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন