বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মাদকসেবীদের আড্ডাস্থল থেকে শিশুদের বিনোদনকেন্দ্র শহীদ মতিউর পার্ক

দীর্ঘদিন অব্যবস্থাপনায় থাকা রাজধানীর গুলিস্তান শহীদ মতিউর পার্ককে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে শিশু-কিশোর ও নগরবাসীর বিনোদন এবং অবসর কাটানোর উপযোগী করে তোলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার (১ অক্টোবর) গুলিস্তান শহীদ মতিউর পার্কের পুকুরে মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও হাঁস ছাড়ার পর এসব কথা বলেন তিনি। ডিএসসিসি প্রশাসক বলেন, এক সময় পার্কটি মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হলেও এখন সেখানে শিশু-বাচ্চাসহ মা-বাবা ও পুরান ঢাকার মানুষ এসে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা সবাই জানি, এক সময় অর্থাৎ তারেক রহমানের সরকার আসার আগে এই জায়গাটা মাদকসেবীদের জায়গা ছিল। তবে এখন এখানে শিশু-বাচ্চাসহ মা-বাবা, পুরান ঢাকার মানুষরা এসে একটু বসে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন। আগে এই অবস্থাটা ছিল না। তিনি বলেন, ঢাকা শহরে এমনিতেই পার্ক, শিশুপার্ক, বিনোদনের জায়গা কিংবা খোলামেলা জায়গায় বসার সুযোগ খুব কম। গুলিস্তান শহীদ মতিউর পার্ক একটি ঐতিহাসিক পার্ক। দীর্ঘদিন সিটি করপোরেশনের অধীনে থাকলেও ব্যবস্থাপনার অভাবে এটি ঠিকমতো পরিচালিত হয়নি।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর পার্কটির সৌন্দর্যবর্ধন করা হয়েছে। গাছ লাগানো হয়েছে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। সবকিছু মিলিয়ে পার্কটিকে একটি সুন্দর পরিবেশে গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, আজকে এখানে দেখলেন যে, আমি এবং আমাদের ঢাকা-৮ এর সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান এখানে পুকুরে মাছ ছাড়লাম এবং হাঁস ছাড়লাম। এখানে গাছ লাগালাম। এখন এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যেটা আগে অনেকে কল্পনাও করতে পারেনি।

শিশুদের জন্য পার্কটি আরও আনন্দদায়ক হয়ে উঠবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, শিশুরা এখানে আসবে, খেলাধুলা করবে এবং কিছুটা সময় ভালোভাবে কাটাবে। পাশাপাশি যারা প্রকৃতিপ্রেমী ও প্রতিদিন হাঁটতে আসেন, তাদের জন্যও এটি মুক্ত বায়ু গ্রহণের ভালো জায়গা হবে। তিনি বলেন, সকালে অনেকে ব্যায়াম করতে আসেন এখানে। আমি আশা করব, এটা আরও সুন্দর হবে। আমরা যাকে এখানে তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছি, তিনি যেন আরও নিষ্ঠার সঙ্গে পালন করেন।

পার্কে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগের প্রশংসা করে আবদুস সালাম বলেন, এ ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আশপাশের বর্জ্য কমানো গেলে ঢাকা শহর আরও সুন্দর হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মাদকসেবীদের আড্ডাস্থল থেকে শিশুদের বিনোদনকেন্দ্র শহীদ মতিউর পার্ক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘদিন অব্যবস্থাপনায় থাকা রাজধানীর গুলিস্তান শহীদ মতিউর পার্ককে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে শিশু-কিশোর ও নগরবাসীর বিনোদন এবং অবসর কাটানোর উপযোগী করে তোলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার (১ অক্টোবর) গুলিস্তান শহীদ মতিউর পার্কের পুকুরে মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও হাঁস ছাড়ার পর এসব কথা বলেন তিনি। ডিএসসিসি প্রশাসক বলেন, এক সময় পার্কটি মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হলেও এখন সেখানে শিশু-বাচ্চাসহ মা-বাবা ও পুরান ঢাকার মানুষ এসে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা সবাই জানি, এক সময় অর্থাৎ তারেক রহমানের সরকার আসার আগে এই জায়গাটা মাদকসেবীদের জায়গা ছিল। তবে এখন এখানে শিশু-বাচ্চাসহ মা-বাবা, পুরান ঢাকার মানুষরা এসে একটু বসে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন। আগে এই অবস্থাটা ছিল না। তিনি বলেন, ঢাকা শহরে এমনিতেই পার্ক, শিশুপার্ক, বিনোদনের জায়গা কিংবা খোলামেলা জায়গায় বসার সুযোগ খুব কম। গুলিস্তান শহীদ মতিউর পার্ক একটি ঐতিহাসিক পার্ক। দীর্ঘদিন সিটি করপোরেশনের অধীনে থাকলেও ব্যবস্থাপনার অভাবে এটি ঠিকমতো পরিচালিত হয়নি।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার পর পার্কটির সৌন্দর্যবর্ধন করা হয়েছে। গাছ লাগানো হয়েছে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। সবকিছু মিলিয়ে পার্কটিকে একটি সুন্দর পরিবেশে গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, আজকে এখানে দেখলেন যে, আমি এবং আমাদের ঢাকা-৮ এর সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান এখানে পুকুরে মাছ ছাড়লাম এবং হাঁস ছাড়লাম। এখানে গাছ লাগালাম। এখন এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যেটা আগে অনেকে কল্পনাও করতে পারেনি।

শিশুদের জন্য পার্কটি আরও আনন্দদায়ক হয়ে উঠবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, শিশুরা এখানে আসবে, খেলাধুলা করবে এবং কিছুটা সময় ভালোভাবে কাটাবে। পাশাপাশি যারা প্রকৃতিপ্রেমী ও প্রতিদিন হাঁটতে আসেন, তাদের জন্যও এটি মুক্ত বায়ু গ্রহণের ভালো জায়গা হবে। তিনি বলেন, সকালে অনেকে ব্যায়াম করতে আসেন এখানে। আমি আশা করব, এটা আরও সুন্দর হবে। আমরা যাকে এখানে তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছি, তিনি যেন আরও নিষ্ঠার সঙ্গে পালন করেন।

পার্কে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগের প্রশংসা করে আবদুস সালাম বলেন, এ ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আশপাশের বর্জ্য কমানো গেলে ঢাকা শহর আরও সুন্দর হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাদকসেবীদের আড্ডাস্থল থেকে শিশুদের বিনোদনকেন্দ্র শহীদ মতিউর পার্ক
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন