বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে ৪৭ বস্তা সার মজুদের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তার বাড়ি থেকে ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি ওই গ্রামের মো. শামছুল হকের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আসিফ হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সকালে সুজন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুত করে রাখা ৭ বস্তা ইউরিয়া, ২০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। পরে ৪৭ বস্তা সারই জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আসিফ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িতে মজুত করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখার সুযোগ নেই। জব্দ করা সার সরকারি মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সার মজুদের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে ৪৭ বস্তা সার মজুদের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তার বাড়ি থেকে ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি ওই গ্রামের মো. শামছুল হকের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আসিফ হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সকালে সুজন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুত করে রাখা ৭ বস্তা ইউরিয়া, ২০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। পরে ৪৭ বস্তা সারই জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আসিফ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িতে মজুত করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখার সুযোগ নেই। জব্দ করা সার সরকারি মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সার মজুদের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে ৪৭ বস্তা সার মজুদের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন