বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

কুয়াকাটায় আগামী ২৩-২৪ অক্টোবর দুই দিনের পর্যটন কার্নিভ্যাল

সাগরকন্যা কুয়াকাটাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও পরিচিত করে তুলতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুয়াকাটা পর্যটন কার্নিভ্যাল ২০২৬। সোমবার ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে কার্নিভ্যালের বিস্তারিত কর্মসূচি ও আয়োজন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন পরিচালক মো. গনী উল আজম।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, আমরা চাই কুয়াকাটা শুধু একটি সমুদ্রসৈকত হিসেবে নয়, বরং প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য, স্থানীয় জীবনধারা ও আতিথেয়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করুক। এই আয়োজন কুয়াকাটার পর্যটন ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা যোগ করবে এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করবে। অনুষ্ঠানে জানানো হয়, কার্নিভ্যালের বিভিন্ন আয়োজনে মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বৃহত্তর বরিশাল অঞ্চলের সংসদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

দুই দিনব্যাপী এই কার্নিভ্লে পর্যটক ও দর্শনার্থীদের জন্য থাকছে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় নানা আয়োজন। ২৩ অক্টোবর সকালে বিচ ফুটবল খেলার মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে প্রধান অতিথি ও শিল্পীদের অংশগ্রহণে আনুষ্ঠানিক উদ্বোধন, সী-ফুড ও আদিবাসী ফুড ফেস্টিভ্যাল, লেম্বুর বনে ভ্রমণ, ঘুড়ি উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সূর্যাস্ত উপভোগ অনুষ্ঠিত হবে। এছাড়া পুঁথি পাঠের আসর, রাখাইন সম্প্রদায়ের পরিবেশনা, দেশীয় ফ্যাশন শো এবং শিল্পীদের সংগীত পরিবেশনা রয়েছে।

২৪ অক্টোবর দিনের শুরু হবে বিচ ম্যারাথন আয়োজনের মধ্য দিয়ে। এরপর গঙ্গামতির চরে সূর্যোদয় দর্শন ও পিঠা উৎসব, চর বিজয়ের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণ, সেলিব্রিটি বিচ ক্রিকেট এবং সন্ধ্যায় বাউল গানের আসর, দেশীয় ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরিশেষে সম্মাননা ও পুরস্কার বিতরণের মাধ্যমে কার্নিভ্যালের সমাপ্তি ঘোষণা করা হবে। কুয়াকাটাকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ, পর্যটকবান্ধব ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কুয়াকাটার পর্যটন সম্ভাবনা ও স্থানীয় সংস্কৃতি গণমাধ্যমে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুয়াকাটায় আগামী ২৩-২৪ অক্টোবর দুই দিনের পর্যটন কার্নিভ্যাল

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাগরকন্যা কুয়াকাটাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও পরিচিত করে তুলতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুয়াকাটা পর্যটন কার্নিভ্যাল ২০২৬। সোমবার ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে কার্নিভ্যালের বিস্তারিত কর্মসূচি ও আয়োজন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন পরিচালক মো. গনী উল আজম।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, আমরা চাই কুয়াকাটা শুধু একটি সমুদ্রসৈকত হিসেবে নয়, বরং প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য, স্থানীয় জীবনধারা ও আতিথেয়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করুক। এই আয়োজন কুয়াকাটার পর্যটন ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা যোগ করবে এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করবে। অনুষ্ঠানে জানানো হয়, কার্নিভ্যালের বিভিন্ন আয়োজনে মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বৃহত্তর বরিশাল অঞ্চলের সংসদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

দুই দিনব্যাপী এই কার্নিভ্লে পর্যটক ও দর্শনার্থীদের জন্য থাকছে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় নানা আয়োজন। ২৩ অক্টোবর সকালে বিচ ফুটবল খেলার মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে প্রধান অতিথি ও শিল্পীদের অংশগ্রহণে আনুষ্ঠানিক উদ্বোধন, সী-ফুড ও আদিবাসী ফুড ফেস্টিভ্যাল, লেম্বুর বনে ভ্রমণ, ঘুড়ি উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সূর্যাস্ত উপভোগ অনুষ্ঠিত হবে। এছাড়া পুঁথি পাঠের আসর, রাখাইন সম্প্রদায়ের পরিবেশনা, দেশীয় ফ্যাশন শো এবং শিল্পীদের সংগীত পরিবেশনা রয়েছে।

২৪ অক্টোবর দিনের শুরু হবে বিচ ম্যারাথন আয়োজনের মধ্য দিয়ে। এরপর গঙ্গামতির চরে সূর্যোদয় দর্শন ও পিঠা উৎসব, চর বিজয়ের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণ, সেলিব্রিটি বিচ ক্রিকেট এবং সন্ধ্যায় বাউল গানের আসর, দেশীয় ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরিশেষে সম্মাননা ও পুরস্কার বিতরণের মাধ্যমে কার্নিভ্যালের সমাপ্তি ঘোষণা করা হবে। কুয়াকাটাকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ, পর্যটকবান্ধব ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কুয়াকাটার পর্যটন সম্ভাবনা ও স্থানীয় সংস্কৃতি গণমাধ্যমে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কুয়াকাটায় আগামী ২৩-২৪ অক্টোবর দুই দিনের পর্যটন কার্নিভ্যাল
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন