বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সাভার ৪নং ওয়ার্ড বিএনপির হাল ধরতে চান সোলাইমান ফকির সুমন

সাভার পৌরসভার ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক ভিত সুদৃঢ় ও তূণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উদীয়মান ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সোলাইমান ফকির সুমন।   ​বিগত আওয়ামী শাসননামলের দীর্ঘ প্রতিকূল ও কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। দলের সংকটে সাধারণ নেতাকর্মীদের পাশে থাকা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি অটল অবিচল থেকে মাঠে সক্রিয় উপস্থিতি তাকে স্থানীয় নেতাকর্মীদের কাছে এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত মুখ হিসেবে গড়ে তুলেছে। ​দলীয় সূত্রে জানা গেছে, সাভার পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব গঠনে একজন ত্যাগী, সাহসী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতার প্রয়োজনীয়তা অনুভব করছেন তৃণমূলের কর্মীরা। সেই জায়গায় মোঃ সোলাইমান ফকির সুমন তরুণ ও প্রবীণ কর্মীদের সমন্বয়ে ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী করার কার্যকর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন।​সংগঠনকে সুসংগঠিত করার আশাবাদ ব্যক্ত করে মোঃ সোলাইমান ফকির সুমন জানান, দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ৪নং ওয়ার্ড বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করাই তার মূল লক্ষ্য। ওয়ার্ডের কোনো নেতাকর্মী যেন আর অবহেলিত না থাকেন এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে যেন সবাই একসাথে কাজ করতে পারেন, সে লক্ষ্যেই তিনি সভাপতি পদপ্রার্থী হয়েছেন। তৃণমূল যদি তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়, তবে ৪নং ওয়ার্ডকে বিএনপির এক সুদৃঢ় দুর্গে পরিণত করবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ​এদিকে, মোঃ সোলাইমান ফকির সুমনের সভাপতি পদে প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর ৪নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস, যোগ্য নেতৃত্ব হিসেবে ওয়ার্ড বিএনপিকে সুসংগঠিত করতে সোলাইমান ফকির সুমনের কোনো বিকল্প নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাভার ৪নং ওয়ার্ড বিএনপির হাল ধরতে চান সোলাইমান ফকির সুমন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাভার পৌরসভার ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক ভিত সুদৃঢ় ও তূণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উদীয়মান ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সোলাইমান ফকির সুমন।   ​বিগত আওয়ামী শাসননামলের দীর্ঘ প্রতিকূল ও কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। দলের সংকটে সাধারণ নেতাকর্মীদের পাশে থাকা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি অটল অবিচল থেকে মাঠে সক্রিয় উপস্থিতি তাকে স্থানীয় নেতাকর্মীদের কাছে এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত মুখ হিসেবে গড়ে তুলেছে। ​দলীয় সূত্রে জানা গেছে, সাভার পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব গঠনে একজন ত্যাগী, সাহসী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতার প্রয়োজনীয়তা অনুভব করছেন তৃণমূলের কর্মীরা। সেই জায়গায় মোঃ সোলাইমান ফকির সুমন তরুণ ও প্রবীণ কর্মীদের সমন্বয়ে ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী করার কার্যকর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন।​সংগঠনকে সুসংগঠিত করার আশাবাদ ব্যক্ত করে মোঃ সোলাইমান ফকির সুমন জানান, দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ৪নং ওয়ার্ড বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করাই তার মূল লক্ষ্য। ওয়ার্ডের কোনো নেতাকর্মী যেন আর অবহেলিত না থাকেন এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে যেন সবাই একসাথে কাজ করতে পারেন, সে লক্ষ্যেই তিনি সভাপতি পদপ্রার্থী হয়েছেন। তৃণমূল যদি তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়, তবে ৪নং ওয়ার্ডকে বিএনপির এক সুদৃঢ় দুর্গে পরিণত করবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ​এদিকে, মোঃ সোলাইমান ফকির সুমনের সভাপতি পদে প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর ৪নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস, যোগ্য নেতৃত্ব হিসেবে ওয়ার্ড বিএনপিকে সুসংগঠিত করতে সোলাইমান ফকির সুমনের কোনো বিকল্প নেই।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সাভার ৪নং ওয়ার্ড বিএনপির হাল ধরতে চান সোলাইমান ফকির সুমন
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন