বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সাবেক আইনমন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হকের স্ত্রী জেবুন্নেসা বেগম হকের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, বনানী শাখার এই হিসাবে থাকা ৪ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

দুদকের আবেদনে জানানো হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে বিপুল পরিমাণ সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন। এছাড়া তিনি ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন, যার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকালে দেখা যায়, এজাহারভুক্ত আসামি আনিসুল হক নিজ নামে এবং তদন্তে আগত আসামি মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেসা বেগম হকের নামে ১৭২ কোটি ২৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া আসামিদের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ টাকা জমা ও ৩৬১ কোটি ৭৩ লাখ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে। তদন্তকালে আরও জানা গেছে, আসামি অবৈধ পন্থায় ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টায় রয়েছেন।

তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে তদন্তে আগত আসামি জেবুন্নেসা বেগম হকের নামীয় ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তার এই ব্যাংক হিসাব অবরুদ্ধ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এই সার্বিক বিষয় বিবেচনা করেই আদালত ব্যাংক হিসাবটি অবরুদ্ধ করার আদেশ দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাবেক আইনমন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হকের স্ত্রী জেবুন্নেসা বেগম হকের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, বনানী শাখার এই হিসাবে থাকা ৪ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

দুদকের আবেদনে জানানো হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে বিপুল পরিমাণ সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন। এছাড়া তিনি ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন, যার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকালে দেখা যায়, এজাহারভুক্ত আসামি আনিসুল হক নিজ নামে এবং তদন্তে আগত আসামি মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেসা বেগম হকের নামে ১৭২ কোটি ২৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া আসামিদের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ টাকা জমা ও ৩৬১ কোটি ৭৩ লাখ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে। তদন্তকালে আরও জানা গেছে, আসামি অবৈধ পন্থায় ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টায় রয়েছেন।

তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে তদন্তে আগত আসামি জেবুন্নেসা বেগম হকের নামীয় ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তার এই ব্যাংক হিসাব অবরুদ্ধ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এই সার্বিক বিষয় বিবেচনা করেই আদালত ব্যাংক হিসাবটি অবরুদ্ধ করার আদেশ দেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সাবেক আইনমন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন