বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সুন্দরগঞ্জে আবারো কুকুরের কামড়ে ৮জন আহত,আতঙ্কে এলাকাবাসী

প্রতীকী ছবিঃ মহাকল্লোল নিউজ

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের হামলায় শিশুসহ ৮ জন আহত হয়েছেন। একই ঘটনায় দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আ*ক্র*মণের শিকার হয়েছে। পরে এলাকাবাসী কুকুরটিকে মে*রে ফেলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের মৃত জয়ন উদ্দিনের ছেলে মো. আব্দুল হান্নান (৫০) ও তোফাজ্জল হোসেন (৭০), মৃত রয়েজ উদ্দিনের ছেলে মো. ছবির মিয়া (৫৫); দেওডোবা গ্রামের হাফিজুরের ছেলে মো. সোহাগ মিয়া (৪) ও একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. আতোয়ার রহমান (৫০); মনিরাম গ্রামের সফিয়াল মিয়ার ছেলে মো. জহুরুল ইসলাম (২৫) ও মৃত মোজাহারের ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের মৃ*ত আহম্মদ আলীর ছেলে মো. হাসান আলী (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইছলার বাজারের নৈশপ্রহরী মো. হাসান আলী ডিউটি শেষে বাড়ি ফেরার পথে কুকুরটির হামলার শিকার হন। এর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে জামাল গ্রামে ঢুকে একে একে চারজনকে কামড়ে আহত করে কুকুরটি।

আব্দুল হান্নানের গলায়, তোফাজ্জল হোসেনের দুই হাতে, ছবির মিয়ার শরীরে এবং শিশু সোহাগ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে কা*মড়ের আঘাত রয়েছে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে মনিরাম গ্রামের গাজীর মোড় এলাকায় আরও তিনজনকে কামড়ায় কুকুরটি। তাদের মধ্যে আতোয়ার রহমানের মুখ ও পায়ে, জহুরুল ইসলামের বাম হাতে এবং রুবেল মিয়ার ডান হাতে কামড়ের আঘাত রয়েছে।

জামাল গ্রামের আহত চারজন পার্শ্ববর্তী পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তাদের বাড়িতে ফিরে যাওয়ার পর রংপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে মনিরাম ও দেওডোবা গ্রামের আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, মানুষের ওপর হামলার পাশাপাশি কুকুরটি দুটি গরু ও চারটি ছাগলকেও কামড়েছে। হামলার পর কুকুরটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় স্থানীয়দের মধ্যে আ*তঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী কুকুরটিকে ধরে মে*রে ফেলেন।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বলেন, 'কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের বাসিন্দা। ইতোমধ্যে ঘটনাস্থলে প্রাণিসম্পদ দপ্তরের লোকজন কাজ করছেন।'

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান বলেন, 'কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।'

এদিকে রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সুন্দরগঞ্জে আবারো কুকুরের কামড়ে ৮জন আহত,আতঙ্কে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের হামলায় শিশুসহ ৮ জন আহত হয়েছেন। একই ঘটনায় দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আ*ক্র*মণের শিকার হয়েছে। পরে এলাকাবাসী কুকুরটিকে মে*রে ফেলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের মৃত জয়ন উদ্দিনের ছেলে মো. আব্দুল হান্নান (৫০) ও তোফাজ্জল হোসেন (৭০), মৃত রয়েজ উদ্দিনের ছেলে মো. ছবির মিয়া (৫৫); দেওডোবা গ্রামের হাফিজুরের ছেলে মো. সোহাগ মিয়া (৪) ও একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. আতোয়ার রহমান (৫০); মনিরাম গ্রামের সফিয়াল মিয়ার ছেলে মো. জহুরুল ইসলাম (২৫) ও মৃত মোজাহারের ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের মৃ*ত আহম্মদ আলীর ছেলে মো. হাসান আলী (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইছলার বাজারের নৈশপ্রহরী মো. হাসান আলী ডিউটি শেষে বাড়ি ফেরার পথে কুকুরটির হামলার শিকার হন। এর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে জামাল গ্রামে ঢুকে একে একে চারজনকে কামড়ে আহত করে কুকুরটি।

আব্দুল হান্নানের গলায়, তোফাজ্জল হোসেনের দুই হাতে, ছবির মিয়ার শরীরে এবং শিশু সোহাগ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে কা*মড়ের আঘাত রয়েছে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে মনিরাম গ্রামের গাজীর মোড় এলাকায় আরও তিনজনকে কামড়ায় কুকুরটি। তাদের মধ্যে আতোয়ার রহমানের মুখ ও পায়ে, জহুরুল ইসলামের বাম হাতে এবং রুবেল মিয়ার ডান হাতে কামড়ের আঘাত রয়েছে।

জামাল গ্রামের আহত চারজন পার্শ্ববর্তী পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তাদের বাড়িতে ফিরে যাওয়ার পর রংপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে মনিরাম ও দেওডোবা গ্রামের আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, মানুষের ওপর হামলার পাশাপাশি কুকুরটি দুটি গরু ও চারটি ছাগলকেও কামড়েছে। হামলার পর কুকুরটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় স্থানীয়দের মধ্যে আ*তঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী কুকুরটিকে ধরে মে*রে ফেলেন।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বলেন, 'কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের বাসিন্দা। ইতোমধ্যে ঘটনাস্থলে প্রাণিসম্পদ দপ্তরের লোকজন কাজ করছেন।'

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান বলেন, 'কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।'

এদিকে রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সুন্দরগঞ্জে আবারো কুকুরের কামড়ে ৮জন আহত,আতঙ্কে এলাকাবাসী
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন