বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলা বিএনপিতে এক অভূতপূর্ব ও সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার ও আওয়ামী দুঃশাসনের সময়ে যখন দলীয় নেতাকর্মীরা রাজপথে হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন অষ্টগ্রাম বিএনপিকে পরম মমতায় ও দৃঢ় নেতৃত্বে আগলে রেখেছিলেন সর্বজনশ্রদ্ধেয় সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ। অথচ ৫ আগস্টের পটপরিবর্তনের পর একটি সুবিধাবাদী ও সুযোগসন্ধানী গোষ্ঠী তাঁকে রাজনৈতিকভাবে মাইনাস করার গভীর নীল নকশায় মেতে উঠেছে। দলের কঠিন ও দুঃসময়ে যাদের আন্দোলনের মাঠে দেখা যায়নি, যাদের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা বা মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের রেকর্ড নেই, তারা আজ ক্ষমতার স্বাদ নিতে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছেন। সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহীনসহ একশ্রেণীর সুযোগসন্ধানী নেতা ৫ আগস্টের পর হঠাৎ মাঠে নেমে ত্যাগী ও রাজপথের নেতাদের ওপর হামলা চালানোর মতো নজিরবিহীন অপকর্মে লিপ্ত হয়েছেন।​অনুসন্ধান ও স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগে উঠে এসেছে বিএনপি ও আওয়ামী লীগের একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর মধ্যে গভীর রাজনৈতিক ও পারিবারিক আঁতাতের চিত্র। ​আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান কাছেদ হলেন বিএনপি নেতা জাকির হোসেন শফীর বিয়াই।আওয়ামী লীগ চেয়ারম্যান কাছেদের মেয়ের বিয়েতে উকিল শ্বশুর হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি নেতা এস. এম. শাহীন নিজে। এছাড়া কাছেদ পারিবারিক সূত্রে বিএনপি নেতা আকসারের আপন চাচা।​এই পারিবারিক ও ব্যক্তিস্বার্থের সম্পর্ককে কাজে লাগিয়ে প্রবীণ নেতা সৈয়দ সাঈদ আহমেদকে কোণঠাসা করার এবং আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীদের বিএনপিতে পুনর্বাসনের চক্রান্ত চলছে।​গত ২৫ তারিখ পূর্ব অষ্টগ্রাম বিএনপি কার্যালয়ে যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা অষ্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায়। আওয়ামী লীগের সুবিধাভোগী ও বিএনপির সুবিধাবাদী চক্রটি একত্রিত হয়ে কার্যালয়ে অতর্কিত হামলা চালায় এবং সংলগ্ন আখড়া বাজারে ব্যাপক লুটপাট চালায়। ঘটনার ভয়াবহতা আরও বৃদ্ধি পায় যখন সহ-সভাপতি জাকির হোসেন শফীর ছোট ভাই ও স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সেলিম প্রকাশ্যে সৈয়দ সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকি দেন। তাকে মিঠামইনের বিএনপি নেতা জাহাঙ্গীর সাহেবের মতো ‘শেষ করে দেওয়ার’ প্রকাশ্যে হুংকার দেওয়া হয়। প্রাণের চরম ঝুঁকিতে বাধ্য হয়ে সৈয়দ সাঈদ আহমেদ ও তাঁর সমর্থক ত্যাগী নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন।অষ্টগ্রামের প্রবীণ ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মীরা সৈয়দ সাঈদ আহমেদকে দলীয় মূল স্তম্ভ হিসেবে মনে করেন। দলের এই সংকটময় মুহূর্তে তৃণমূলের একটাই জোর দাবি ​দলের হাইকমান্ডের কাছে বিনীত অনুরোধ দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতা সৈয়দ সাঈদ আহমেদের বলিষ্ঠ নেতৃত্বেই যেন অষ্টগ্রাম বিএনপি পরিচালিত হয় এবং পার্টি অফিসে হামলা, লুটপাট ও আওয়ামী লীগের সাথে আঁতাতকারী সুযোগসন্ধানী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলা বিএনপিতে এক অভূতপূর্ব ও সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার ও আওয়ামী দুঃশাসনের সময়ে যখন দলীয় নেতাকর্মীরা রাজপথে হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন অষ্টগ্রাম বিএনপিকে পরম মমতায় ও দৃঢ় নেতৃত্বে আগলে রেখেছিলেন সর্বজনশ্রদ্ধেয় সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ। অথচ ৫ আগস্টের পটপরিবর্তনের পর একটি সুবিধাবাদী ও সুযোগসন্ধানী গোষ্ঠী তাঁকে রাজনৈতিকভাবে মাইনাস করার গভীর নীল নকশায় মেতে উঠেছে। দলের কঠিন ও দুঃসময়ে যাদের আন্দোলনের মাঠে দেখা যায়নি, যাদের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা বা মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের রেকর্ড নেই, তারা আজ ক্ষমতার স্বাদ নিতে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছেন। সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহীনসহ একশ্রেণীর সুযোগসন্ধানী নেতা ৫ আগস্টের পর হঠাৎ মাঠে নেমে ত্যাগী ও রাজপথের নেতাদের ওপর হামলা চালানোর মতো নজিরবিহীন অপকর্মে লিপ্ত হয়েছেন।​অনুসন্ধান ও স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগে উঠে এসেছে বিএনপি ও আওয়ামী লীগের একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর মধ্যে গভীর রাজনৈতিক ও পারিবারিক আঁতাতের চিত্র। ​আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান কাছেদ হলেন বিএনপি নেতা জাকির হোসেন শফীর বিয়াই।আওয়ামী লীগ চেয়ারম্যান কাছেদের মেয়ের বিয়েতে উকিল শ্বশুর হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি নেতা এস. এম. শাহীন নিজে। এছাড়া কাছেদ পারিবারিক সূত্রে বিএনপি নেতা আকসারের আপন চাচা।​এই পারিবারিক ও ব্যক্তিস্বার্থের সম্পর্ককে কাজে লাগিয়ে প্রবীণ নেতা সৈয়দ সাঈদ আহমেদকে কোণঠাসা করার এবং আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীদের বিএনপিতে পুনর্বাসনের চক্রান্ত চলছে।​গত ২৫ তারিখ পূর্ব অষ্টগ্রাম বিএনপি কার্যালয়ে যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা অষ্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায়। আওয়ামী লীগের সুবিধাভোগী ও বিএনপির সুবিধাবাদী চক্রটি একত্রিত হয়ে কার্যালয়ে অতর্কিত হামলা চালায় এবং সংলগ্ন আখড়া বাজারে ব্যাপক লুটপাট চালায়। ঘটনার ভয়াবহতা আরও বৃদ্ধি পায় যখন সহ-সভাপতি জাকির হোসেন শফীর ছোট ভাই ও স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সেলিম প্রকাশ্যে সৈয়দ সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকি দেন। তাকে মিঠামইনের বিএনপি নেতা জাহাঙ্গীর সাহেবের মতো ‘শেষ করে দেওয়ার’ প্রকাশ্যে হুংকার দেওয়া হয়। প্রাণের চরম ঝুঁকিতে বাধ্য হয়ে সৈয়দ সাঈদ আহমেদ ও তাঁর সমর্থক ত্যাগী নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন।অষ্টগ্রামের প্রবীণ ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মীরা সৈয়দ সাঈদ আহমেদকে দলীয় মূল স্তম্ভ হিসেবে মনে করেন। দলের এই সংকটময় মুহূর্তে তৃণমূলের একটাই জোর দাবি ​দলের হাইকমান্ডের কাছে বিনীত অনুরোধ দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতা সৈয়দ সাঈদ আহমেদের বলিষ্ঠ নেতৃত্বেই যেন অষ্টগ্রাম বিএনপি পরিচালিত হয় এবং পার্টি অফিসে হামলা, লুটপাট ও আওয়ামী লীগের সাথে আঁতাতকারী সুযোগসন্ধানী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন