বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসার নিয়মে বড় পরিবর্তন

অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসা ব্যবস্থায় আবেদনের অগ্রাধিকার নির্ধারণে বড় পরিবর্তন এসেছে। শ্রমবাজারে প্রয়োজনীয় দক্ষ কর্মীদের দ্রুত বিবেচনার লক্ষ্যে নির্দিষ্ট ভিসার আবেদন কোন ক্রমে যাচাই ও নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে নতুন কাঠামো চালু করেছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। স্বাস্থ্যসেবা, নির্মাণ, শিক্ষকতা, কৃষি, জলজ চাষ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ খাতের আবেদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা-স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আবেদনও অগ্রাধিকার পাবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও অভিবাসন মন্ত্রী টনি বার্কের স্বাক্ষর করা মিনিস্ট্রিয়াল ডিরেকশন ১২১ ও ১২২ গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দক্ষ কর্মী ভিসার আগের আবেদন-প্রক্রিয়াকরণ অগ্রাধিকার কাঠামো পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম শুধু ১৯ সেপ্টেম্বরের পর জমা দেওয়া আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এর আগে করা এবং এখনো নিষ্পত্তি হয়নি—এমন আবেদনও নতুন ব্যবস্থার আওতায় থাকবে। তবে অগ্রাধিকার পাওয়া মানেই ভিসা অনুমোদনের নিশ্চয়তা নয় এবং প্রত্যেক আবেদনকারীকে সংশ্লিষ্ট ভিসার সব নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

মিনিস্ট্রিয়াল ডিরেকশন ১২২-এ নির্দিষ্ট প্রভিশনাল ও স্থায়ী দক্ষ কর্মী ভিসার আবেদন কোন ক্রমে বিবেচনা ও নিষ্পত্তি করা হবে, সেটিই এই নির্দেশনায় নির্ধারণ করা হয়েছে এবং এর আওতায় রয়েছে ১০টি ভিসা। এই নির্দেশনায় আবেদন প্রক্রিয়াকরণের জন্য চারটি অগ্রাধিকার স্তর রাখা হয়েছে। প্রথম স্তরে রয়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, নির্মাণ, কৃষি, জলজ চাষ, মৎস্য ও সম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট আবেদন।

দ্বিতীয় স্তরে থাকবে এমন আবেদন, যেগুলো জমা দেয়ার সময় আবেদনকারী অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। তৃতীয় স্তরে থাকবে অস্ট্রেলিয়ার বাইরে থেকে করা এমন আবেদন, যেখানে প্রধান আবেদনকারীর ফাইল কোনো পর্যায়েই অন্য ব্যক্তির আবেদনের সঙ্গে একত্রিত নয়। চতুর্থ স্তরে পড়বে ওপরের তিন শ্রেণির বাইরে থাকা অন্যান্য আবেদন। ফলে আবেদন জমা দেয়ার তারিখ একাই আর নিষ্পত্তির ক্রম নির্ধারণ করবে না এবং একই সময়ে আবেদন করা দু’জনের একজন অগ্রাধিকার খাতের পেশায় থাকলে তার ফাইল আগে বিবেচিত হতে পারে। অন্যদিকে মিনিস্ট্রিয়াল ডিরেক্টশান ১২১ অস্থায়ী দক্ষ কর্মী ভিসার আবেদন প্রক্রিয়াকরণের অগ্রাধিকার নির্ধারণ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসার নিয়মে বড় পরিবর্তন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসা ব্যবস্থায় আবেদনের অগ্রাধিকার নির্ধারণে বড় পরিবর্তন এসেছে। শ্রমবাজারে প্রয়োজনীয় দক্ষ কর্মীদের দ্রুত বিবেচনার লক্ষ্যে নির্দিষ্ট ভিসার আবেদন কোন ক্রমে যাচাই ও নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে নতুন কাঠামো চালু করেছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। স্বাস্থ্যসেবা, নির্মাণ, শিক্ষকতা, কৃষি, জলজ চাষ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ খাতের আবেদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা-স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আবেদনও অগ্রাধিকার পাবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও অভিবাসন মন্ত্রী টনি বার্কের স্বাক্ষর করা মিনিস্ট্রিয়াল ডিরেকশন ১২১ ও ১২২ গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দক্ষ কর্মী ভিসার আগের আবেদন-প্রক্রিয়াকরণ অগ্রাধিকার কাঠামো পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম শুধু ১৯ সেপ্টেম্বরের পর জমা দেওয়া আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এর আগে করা এবং এখনো নিষ্পত্তি হয়নি—এমন আবেদনও নতুন ব্যবস্থার আওতায় থাকবে। তবে অগ্রাধিকার পাওয়া মানেই ভিসা অনুমোদনের নিশ্চয়তা নয় এবং প্রত্যেক আবেদনকারীকে সংশ্লিষ্ট ভিসার সব নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

মিনিস্ট্রিয়াল ডিরেকশন ১২২-এ নির্দিষ্ট প্রভিশনাল ও স্থায়ী দক্ষ কর্মী ভিসার আবেদন কোন ক্রমে বিবেচনা ও নিষ্পত্তি করা হবে, সেটিই এই নির্দেশনায় নির্ধারণ করা হয়েছে এবং এর আওতায় রয়েছে ১০টি ভিসা। এই নির্দেশনায় আবেদন প্রক্রিয়াকরণের জন্য চারটি অগ্রাধিকার স্তর রাখা হয়েছে। প্রথম স্তরে রয়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, নির্মাণ, কৃষি, জলজ চাষ, মৎস্য ও সম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট আবেদন।

দ্বিতীয় স্তরে থাকবে এমন আবেদন, যেগুলো জমা দেয়ার সময় আবেদনকারী অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। তৃতীয় স্তরে থাকবে অস্ট্রেলিয়ার বাইরে থেকে করা এমন আবেদন, যেখানে প্রধান আবেদনকারীর ফাইল কোনো পর্যায়েই অন্য ব্যক্তির আবেদনের সঙ্গে একত্রিত নয়। চতুর্থ স্তরে পড়বে ওপরের তিন শ্রেণির বাইরে থাকা অন্যান্য আবেদন। ফলে আবেদন জমা দেয়ার তারিখ একাই আর নিষ্পত্তির ক্রম নির্ধারণ করবে না এবং একই সময়ে আবেদন করা দু’জনের একজন অগ্রাধিকার খাতের পেশায় থাকলে তার ফাইল আগে বিবেচিত হতে পারে। অন্যদিকে মিনিস্ট্রিয়াল ডিরেক্টশান ১২১ অস্থায়ী দক্ষ কর্মী ভিসার আবেদন প্রক্রিয়াকরণের অগ্রাধিকার নির্ধারণ করে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসার নিয়মে বড় পরিবর্তন
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন