বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

গাইবান্ধার সাঘাটায় ১৩ বছরের কিশোরীকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ, আপস-মীমাংসার চেষ্টার অভিযোগ

প্রতীকী ছবিঃ মহাকল্লোল নিউজ

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের একটি গ্রামে পিতৃহারা ১৩ বছরের এক কিশোরীকে অভাবের সুযোগ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসার চেষ্টা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী কিশোরীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিতেন। এরপর প্রায় পাঁচ মাস ধরে বিভিন্ন সময়ে তার সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে কিশোরী অভিযোগ করেছে।

কিশোরীর দাবি, ঘটনার বিষয়ে কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হতো। এমনকি পানির নিচে ডুবিয়ে হত্যার ভয় দেখানো হয়েছে বলেও সে জানিয়েছে। এ কারণে ভয়ে দীর্ঘদিন বিষয়টি তার মা বা পরিবারের অন্য সদস্যদের জানাতে পারেনি বলে কিশোরীর বক্তব্য।

অভিযোগের বিষয়ে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কিশোরীকে নিজের নামে নিবন্ধিত একটি মোবাইল সিম ও ফোন কিনে দিয়েছিলেন। ওই ফোনের সূত্র ধরে প্রায় এক সপ্তাহ আগে বিষয়টি পরিবারের কাছে জানাজানি হয় বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

কিশোরীর পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্তের পক্ষের কিছু লোকজন বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন।

এ বিষয়ে কিশোরীকে সাংবাদিকরা প্রশ্ন করলে—ঘটনাটি মিথ্যা বা কাউকে ফাঁসানোর জন্য কেউ তাকে শিখিয়ে দিয়েছে কি না সে তা অস্বীকার করে। তার বক্তব্য, কেউ তাকে এসব শেখায়নি এবং নিজের সঙ্গে কী ঘটেছে তা সে জানে। ভয় ও হত্যার হুমকির কারণেই এতদিন কাউকে বিষয়টি জানাতে পারেনি।

এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, শুক্রবার রাত ১০টার দিকে ঘটনাটি গ্রাম্য বা পারিবারিকভাবে মীমাংসার জন্য তদবিরের চেষ্টা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অন্য একজন ফোনটি রিসিভ করে জানান, তিনি বাজিতনগর বাজারে গেছেন। পরে কথা বলবেন বলে জানান।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। বিস্তারিত জেনে পরে জানাবেন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে ঘটনাটি এলাকায় আলোচনা হলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চাইছেন না।

অভিযুক্ত ব্যক্তির এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে অভিযোগটি অস্বীকার করে বলেন, ঘটনাটি সত্য নয়।এটি সাজানো ঘটনা। তার চাচা এমন কাজ করতে পারেন না।

কিশোরীর মা জানান, এখনও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। বিষয়টি প্রথমে গ্রাম্যভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

তবে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে উল্লেখ না করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাইবান্ধার সাঘাটায় ১৩ বছরের কিশোরীকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ, আপস-মীমাংসার চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের একটি গ্রামে পিতৃহারা ১৩ বছরের এক কিশোরীকে অভাবের সুযোগ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসার চেষ্টা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী কিশোরীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিতেন। এরপর প্রায় পাঁচ মাস ধরে বিভিন্ন সময়ে তার সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে কিশোরী অভিযোগ করেছে।

কিশোরীর দাবি, ঘটনার বিষয়ে কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হতো। এমনকি পানির নিচে ডুবিয়ে হত্যার ভয় দেখানো হয়েছে বলেও সে জানিয়েছে। এ কারণে ভয়ে দীর্ঘদিন বিষয়টি তার মা বা পরিবারের অন্য সদস্যদের জানাতে পারেনি বলে কিশোরীর বক্তব্য।

অভিযোগের বিষয়ে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কিশোরীকে নিজের নামে নিবন্ধিত একটি মোবাইল সিম ও ফোন কিনে দিয়েছিলেন। ওই ফোনের সূত্র ধরে প্রায় এক সপ্তাহ আগে বিষয়টি পরিবারের কাছে জানাজানি হয় বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

কিশোরীর পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্তের পক্ষের কিছু লোকজন বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন।

এ বিষয়ে কিশোরীকে সাংবাদিকরা প্রশ্ন করলে—ঘটনাটি মিথ্যা বা কাউকে ফাঁসানোর জন্য কেউ তাকে শিখিয়ে দিয়েছে কি না সে তা অস্বীকার করে। তার বক্তব্য, কেউ তাকে এসব শেখায়নি এবং নিজের সঙ্গে কী ঘটেছে তা সে জানে। ভয় ও হত্যার হুমকির কারণেই এতদিন কাউকে বিষয়টি জানাতে পারেনি।

এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, শুক্রবার রাত ১০টার দিকে ঘটনাটি গ্রাম্য বা পারিবারিকভাবে মীমাংসার জন্য তদবিরের চেষ্টা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অন্য একজন ফোনটি রিসিভ করে জানান, তিনি বাজিতনগর বাজারে গেছেন। পরে কথা বলবেন বলে জানান।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। বিস্তারিত জেনে পরে জানাবেন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে ঘটনাটি এলাকায় আলোচনা হলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চাইছেন না।

অভিযুক্ত ব্যক্তির এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে অভিযোগটি অস্বীকার করে বলেন, ঘটনাটি সত্য নয়।এটি সাজানো ঘটনা। তার চাচা এমন কাজ করতে পারেন না।

কিশোরীর মা জানান, এখনও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। বিষয়টি প্রথমে গ্রাম্যভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

তবে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রয়োজন। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে উল্লেখ না করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গাইবান্ধার সাঘাটায় ১৩ বছরের কিশোরীকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ, আপস-মীমাংসার চেষ্টার অভিযোগ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন