বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

কানাডার মেলায় বাংলাদেশের ১৩ পোশাক প্রতিষ্ঠানের অংশ

বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন। বাসস

কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগায় তিন দিনব্যাপী অ্যাপারেল টেক্সটাইল সোর্সিং কানাডা এটিএসসি ২০২৬ শুরু হয়েছে। বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনে বাংলাদেশ হাইকমিশন অটোয়ার প্রথম সচিব বাণিজ্যিক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও বাণিজ্য প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও বাংলাদেশ হাইকমিশন অটোয়ার যৌথ উদ্যোগে স্থাপিত পৃথক বুথে রফতানিযোগ্য পণ্যের তথ্যসামগ্রী প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে কানাডার ক্রেতা ও ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের রফতানি সক্ষমতা তুলে ধরা হচ্ছে।

এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে অ্যাপারেল ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার। মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ডিকে গ্লোবাল ফ্যাশন ওয়্যার, গ্যাটসবি গ্রুপ এবং আন টেক্স বিডি লিমিটেড।

অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নিট ফেয়ার, ফিয়াট ফ্যাশন, ওয়ার্পটেক্স বাংলাদেশ, ডুকাটি অ্যাপারেলস এবং আশরাফ-উল সোয়েটার। এছাড়া এনআরএন নিটিং, জিরো ইয়ার্ডস ইন্টারন্যাশনাল, এলিট গার্মেন্টস, এসআই কম্পোজিট ও আমানাহ অ্যাপারেলস মেলায় অংশ নিয়েছে।

এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণ কানাডার বাজারে তৈরি পোশাকের পরিচিতি ও বাজার সম্প্রসারণ করবে। নতুন ক্রেতাদের সাথে ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কানাডার মেলায় বাংলাদেশের ১৩ পোশাক প্রতিষ্ঠানের অংশ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগায় তিন দিনব্যাপী অ্যাপারেল টেক্সটাইল সোর্সিং কানাডা এটিএসসি ২০২৬ শুরু হয়েছে। বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনে বাংলাদেশ হাইকমিশন অটোয়ার প্রথম সচিব বাণিজ্যিক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও বাণিজ্য প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও বাংলাদেশ হাইকমিশন অটোয়ার যৌথ উদ্যোগে স্থাপিত পৃথক বুথে রফতানিযোগ্য পণ্যের তথ্যসামগ্রী প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে কানাডার ক্রেতা ও ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের রফতানি সক্ষমতা তুলে ধরা হচ্ছে।

এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে অ্যাপারেল ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার। মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ডিকে গ্লোবাল ফ্যাশন ওয়্যার, গ্যাটসবি গ্রুপ এবং আন টেক্স বিডি লিমিটেড।

অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নিট ফেয়ার, ফিয়াট ফ্যাশন, ওয়ার্পটেক্স বাংলাদেশ, ডুকাটি অ্যাপারেলস এবং আশরাফ-উল সোয়েটার। এছাড়া এনআরএন নিটিং, জিরো ইয়ার্ডস ইন্টারন্যাশনাল, এলিট গার্মেন্টস, এসআই কম্পোজিট ও আমানাহ অ্যাপারেলস মেলায় অংশ নিয়েছে।

এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণ কানাডার বাজারে তৈরি পোশাকের পরিচিতি ও বাজার সম্প্রসারণ করবে। নতুন ক্রেতাদের সাথে ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কানাডার মেলায় বাংলাদেশের ১৩ পোশাক প্রতিষ্ঠানের অংশ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন