বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

অপরিবর্তিত থাকল বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত

মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পর্যلوচনা করে নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো: মোস্তাকুর রহমানের সভাপতিত্বে মুদ্রানীতি কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায় সার্বিক মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। এই পরিস্থিতিতে আপাতত বিদ্যমান নীতি সুদহার বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে মুদ্রানীতি কমিটি বা এমপিসি।

সভায় জানানো হয় মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সঙ্ঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা রয়েছে এবং এর সাথে দেশে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।

এসব পরিস্থিতির প্রভাব এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণের পর নীতি সুদহার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। গত জুলাইয়ে নীতি সুদহার কমানোর পর কেন্দ্রীয় ব্যাংক এবার তা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়।

উক্ত সভায় ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরি এবং বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফেরদৌসী নাহারসহ এমপিসির অন্যান্য সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অপরিবর্তিত থাকল বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পর্যلوচনা করে নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো: মোস্তাকুর রহমানের সভাপতিত্বে মুদ্রানীতি কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায় সার্বিক মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। এই পরিস্থিতিতে আপাতত বিদ্যমান নীতি সুদহার বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে মুদ্রানীতি কমিটি বা এমপিসি।

সভায় জানানো হয় মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সঙ্ঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা রয়েছে এবং এর সাথে দেশে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।

এসব পরিস্থিতির প্রভাব এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণের পর নীতি সুদহার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। গত জুলাইয়ে নীতি সুদহার কমানোর পর কেন্দ্রীয় ব্যাংক এবার তা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়।

উক্ত সভায় ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরি এবং বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফেরদৌসী নাহারসহ এমপিসির অন্যান্য সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
অপরিবর্তিত থাকল বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন