বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও অন্যদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফয়সালের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদক জানায়, ফয়সাল করিম মাসুদ, ব্যাংকের দুই কর্মকর্তা এবং ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। আসামিরা জাল টেন্ডার বিজ্ঞপ্তি প্রস্তুত করে জয়েন্ট ভেঞ্চারে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলে ৯৫ লাখ ৬৯ হাজার টাকার পে-অর্ডার গ্রহণ করেন। পরে জাল ও বানোয়াট ট্রেড লাইসেন্স ব্যবহার করে এবং ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যক্তিমালিকানাধীন হিসাব খুলে ওই অর্থ আত্মসাৎ করা হয়।

অভিযোগে বলা হয়, জাল টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে একটি কোম্পানির হিসাব থেকে অর্থ প্রথমে ফয়সালের প্রতিষ্ঠানের হিসাবে এবং পরে তার নিজস্ব ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে ওই অর্থ ফয়সালের স্ত্রীর নামে ব্যাংকে এফডিআর করা হয়। দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে এই মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ-দখলে রাখার অভিযোগে পৃথক মামলা দায়ের করেছে দুদক। এছাড়া, তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও অন্যদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফয়সালের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদক জানায়, ফয়সাল করিম মাসুদ, ব্যাংকের দুই কর্মকর্তা এবং ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। আসামিরা জাল টেন্ডার বিজ্ঞপ্তি প্রস্তুত করে জয়েন্ট ভেঞ্চারে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলে ৯৫ লাখ ৬৯ হাজার টাকার পে-অর্ডার গ্রহণ করেন। পরে জাল ও বানোয়াট ট্রেড লাইসেন্স ব্যবহার করে এবং ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যক্তিমালিকানাধীন হিসাব খুলে ওই অর্থ আত্মসাৎ করা হয়।

অভিযোগে বলা হয়, জাল টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে একটি কোম্পানির হিসাব থেকে অর্থ প্রথমে ফয়সালের প্রতিষ্ঠানের হিসাবে এবং পরে তার নিজস্ব ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে ওই অর্থ ফয়সালের স্ত্রীর নামে ব্যাংকে এফডিআর করা হয়। দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে এই মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ-দখলে রাখার অভিযোগে পৃথক মামলা দায়ের করেছে দুদক। এছাড়া, তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে দুদকের মামলা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন