বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রেজাউল করিম রবু

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রেজাউল করিম রবু মারা গেছেন। রবিবার ২০ সেপ্টেম্বর আনুমানিক বেলা দেড়টার দিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের মনোবল জোগাতে ভূমিকা রাখেন তিনি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের টেলিভিশন, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সহকর্মী, সংস্কৃতিজন ও গুণগ্রাহীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজশাহীর সংস্কৃতিমনা এক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা রেজাউল করিম রবুর কর্মজীবনের বড় একটি অংশজুড়ে ছিল টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গন। মুক্তিযুদ্ধের পর দেশের টেলিভিশন সম্প্রচার ও অনুষ্ঠান নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ কর্মজীবনে অনুষ্ঠান প্রযোজনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন শেষে বিটিভির মহাব্যবস্থাপক হিসেবে অবসর নেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১৬ সালের ১৬ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০৮ জন শব্দসৈনিককে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিটিভির বহু দর্শকপ্রিয় ও স্মরণীয় অনুষ্ঠানের নেপথ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং অবসরের পর তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রেজাউল করিম রবু

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাব্যবস্থাপক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রেজাউল করিম রবু মারা গেছেন। রবিবার ২০ সেপ্টেম্বর আনুমানিক বেলা দেড়টার দিকে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের মনোবল জোগাতে ভূমিকা রাখেন তিনি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের টেলিভিশন, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সহকর্মী, সংস্কৃতিজন ও গুণগ্রাহীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজশাহীর সংস্কৃতিমনা এক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা রেজাউল করিম রবুর কর্মজীবনের বড় একটি অংশজুড়ে ছিল টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গন। মুক্তিযুদ্ধের পর দেশের টেলিভিশন সম্প্রচার ও অনুষ্ঠান নির্মাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ কর্মজীবনে অনুষ্ঠান প্রযোজনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন শেষে বিটিভির মহাব্যবস্থাপক হিসেবে অবসর নেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১৬ সালের ১৬ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০৮ জন শব্দসৈনিককে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিটিভির বহু দর্শকপ্রিয় ও স্মরণীয় অনুষ্ঠানের নেপথ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং অবসরের পর তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রেজাউল করিম রবু
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন